আপডেট : বুধবার, ৩০ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ১৩ শিক্ষার্থীর বিপরীতে ৫ শিক্ষক !

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল (কারিগরি) শাখায় চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল ভেঙে পড়েছে। ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশের দেখা পেয়েছে সবেমাত্র একজন। আর বাকী আট পরীক্ষার্থী ফেল করায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আবার বিদ্যালয়টির ভোকেশনার শাখায় শিক্ষার্থী রয়েছেন সর্বসাকুল্যে ১৩ জন। তাদের পাঠদানে রয়েছেন ৫ জন শিক্ষক। গড়ে প্রতি আড়াইজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকলেও ফলাফল বিপর্যয় হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে এক শিক্ষক মাত্র সাতজন শিক্ষার্থী নিয়ে ক্লাস নিচ্ছেন। অন্য শ্রেণিকক্ষে ৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিতির এই চিত্রই প্রতিষ্ঠানটির সার্বিক দুরবস্থার প্রমাণ দেয়।
পরিচয় প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক বলেন, ১৩ জন ছাত্রীর জন্য ৫ জন শিক্ষক থাকার পরও যদি এমন ফলাফল হয়, তাহলে বুঝতে হবে পড়াশোনার পরিবেশ কেমন। শিক্ষকরা সময়মতো ক্লাসে আসেন না। সব দোষ শুধু ছাত্রীর নয়। সরকার টাকা খরচ করছে, কিন্তু এর সুফল মিলছে না। তদারকি না থাকলে এসব ভোকেশনাল শাখা একে একে বন্ধ হয়ে যাবে।
অভিভাবকদের মতে, রাজদিয়া বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল শাখার চিত্র দেশের বহু গ্রামীণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিফলন। পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও যদি শিক্ষার্থীরা পাস করতে না পারে, তবে তা শিক্ষা ব্যবস্থায় তদারকি ও জবাবদিহির অভাবকেই তুলে ধরে।
আরও জানা যায়, সরকারি কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা। কিন্তু যখন এমন প্রতিষ্ঠানে প্রতি দুই-তিনজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকেন, অথচ শিক্ষার্থীরা পাসই করতে পারে না—তখন সেটা ব্যর্থতাই প্রমাণ করে। এ অবস্থায় শুধু শিক্ষক নিয়োগ নয়, তদারকি, জবাবদিহি ও অভিভাবক-শিক্ষকের সমন্বিত উদ্যোগই পারে এই ধস ঠেকাতে। বিদ্যালয় সূত্রে আরও জানা যায়, ২০২৩ সালে পরীক্ষায় অংশ নেয় ৯ জন, সবাই পাস করেন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিলেন ৪ জন, এর মধ্যে ৩ জন উত্তীর্ণ হন। ২০২৫ সালে ৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন মাত্র একজন।
বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক ওবায়দুল্লাহ খান বলেন, ২০০১ সালে শাখাটি চালু হলে শুরুতে শিক্ষার্থী ছিলেন প্রায় ৩০ জন। এখন তা কমে দাঁড়িয়েছে ১৩ জনে। এ বছর যারা ফেল করেছে, তারা একটি নির্দিষ্ট বিষয়ে অকৃতকার্য হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই বিষয়ের শিক্ষক কয়েক মাস ধরে অসুস্থ থাকায় নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয়নি। এরই প্রভাব ফলাফলে পড়েছে।
তিনি আরো বলেন, আমরা হতাশ হলেও হাল ছাড়ছি না। আগামী বছর ভালো ফল করতে বিশেষ কোচিং, ক্লাস মনিটরিং ও অভিভাবকদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসউদুর রহমান বলেন, শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম কারণ বাল্যবিবাহ। অনেক ছাত্রী নবম-দশম শ্রেণিতে ওঠার আগেই বিয়ে করে ফেলে। আবার অনেক পরিবার ছেলে-মেয়ে একসঙ্গে পড়াতে চায়। যেহেতু আমাদের বিদ্যালয়টি শুধুমাত্র মেয়েদের জন্য, তাই অনেকে তাঁদের মেয়েকে সহশিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থী বাড়াতে আমরা মাইকিং, পোস্টারিং করছি। শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, সেটিও দেখা হচ্ছে। পাঠদানের মান উন্নয়নের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন নাহার বলেন, এই ফলাফল অত্যন্ত হতাশাজনক। ফলাফল প্রকাশের পর আমরা বিদ্যালয়টির ভোকেশনাল শাখা নিয়ে আলোচনা করেছি। দেখা গেছে, এটি শুরু থেকেই শিক্ষার্থী সংকটে ভুগছে। এখন আমাদের লক্ষ্য—শিক্ষার্থী বাড়ানো এবং মানোন্নয়ন নিশ্চিত করা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ১৩ শিক্ষার্থীর বিপরীতে ৫ শিক্ষক !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ১৩ শিক্ষার্থীর বিপরীতে ৫ শিক্ষক !

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত