মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে ১৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়।
মতামত