সিরাজদীখানে ১.২০০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১ দশমিক ২০০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার উন্নয়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় জনগণ এ প্রকল্পের সুফল ভোগ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজের পূর্ব পাশ থেকে মোতার জাহান বাড়ির দক্ষিণ পাশ পর্যন্ত খাল পুনঃখনন করা হবে।
তিনি আরও জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪৬ লাখ ৩৯ হাজার ২৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
সিরাজদীখানে ১.২০০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬