আপডেট : বুধবার, ১৮ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ২০০ বছরের পুরনো মসজিদ

সিরাজদীখানে ২০০ বছরের পুরনো মসজিদ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে অবস্থিত প্রায় ২০০ বছর পুরোনো একটি ছোট মসজিদ এখন অবহেলায় পড়ে রয়েছে। দৈর্ঘ্য মাত্র ২০ ফুট এবং প্রস্থ ১৬ ফুট—এই ছোট্ট মসজিদটি স্থানীয়দের কাছে প্রাচীন ধর্মীয় স্থাপত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় এটি ছিল এলাকার ধর্মচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়রা জানান, ধর্মপ্রাণ ব্যক্তি লেবু মুন্সি নিয়মিত এখানে ইমামতি করতেন। তাঁর মৃত্যুর পর থেকেই মসজিদটি ব্যবহারের বাইরে চলে যায় এবং অযতœ-অবহেলায় ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। মসজিদটি বর্তমানে গাছপালা, ঝোপঝাড় ও বড় বড় বটগাছে ঘেরা। সরেজমিনে দেখা যায়, এটি যেন একটি সময়ের ধর্মীয় জীবনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
স্থানীয় প্রবীণদের মতে, তৎকালীন হিন্দু জমিদার শান্তি বাবুর পূর্বপুরুষরা তাঁদের মুসলিম খাজনা আদায়কারীদের জন্য মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সূত্রে এটি ধর্মীয় সহনশীলতার একটি প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে। স¤প্রতি মসজিদটির পাশ দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণের সময় পুরোনো মসজিদটির অস্তিত্ব স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকেই আবারো মসজিদটির সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়।
দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা ইকবাল শেখ বলেন, সরকারি বা বেসরকারি সহায়তা পেলে এই ছোট্ট মসজিদটি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, বরং ঐতিহাসিক নিদর্শন ও স¤প্রীতির প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে। আমাদের প্রত্যাশা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহনকারী এই ছোট মসজিদটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা হলে তা জেলার অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসেবে নতুনভাবে মূল্যায়িত হবে।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহীন সরদার বলেন, মুরব্বিদের মুখে শুনেছি, এটি মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে ছোট এবং প্রায় দুই শত বছরের পুরোনো মসজিদ। ইতোমধ্যে এর পাশে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে এবং পুরোনো মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আতাউর রহমান হাওলাদার বলেন, এলাকাটি এক সময় হিন্দু অধ্যুষিত ছিল। ধারণা করা হয়, কেউ ইসলাম প্রচারে এসে মসজিদটি নির্মাণে ভূমিকা রাখেন। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে এর সংস্কার শুরু করব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বিষয়টি আমাদের জানা আছে। যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ২০০ বছরের পুরনো মসজিদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ২০০ বছরের পুরনো মসজিদ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত