মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নে ২০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০ জন অসহায় নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল), ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, সেলাই মেশিন পেয়ে অসহায় নারীরা ঘরে বসেই কাজ করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন। এতে তারা পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
মতামত