মুন্সীগঞ্জর সিরাজদীখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের মৃত মিয়নের ছেলে শাহ আলী (৪৪) এবং একই গ্রামের হালিম মুন্সির ছেলে মো. হানিফ মুন্সি (৪৫)।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
মতামত