মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার বয়রাগাদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী গ্রামের হযরত আলীর ছেলে মো. আব্বাস আলী (৫৬) এবং তার স্ত্রী আখি বেগম (৪০)।
সিরাজীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
মতামত