মুন্সীগঞ্জের সিরাজদীখানে সকল জীবের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ ও নীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি ঘোষপাড়ায় শ্রী শ্রী মা রক্ষা কালী ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুরু হয়।
শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে বৃহস্পতিবার মহানাম যজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার থেকে সোমবার পর্যন্ত চলা শ্রী শ্রী তারক ব্রহ্মা মহানাম যজ্ঞে হাজারো ভক্ত অংশগ্রহণ করেন। মঙ্গলবার অনুষ্ঠিত অষ্টকালীন নীলা কীর্তনে ভক্তরা একত্রিত হয়ে আনন্দ ও ভক্তির পরিবেশ সৃষ্টি করেন। বুধবার দুপুরে শ্রী শ্রী মহা প্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট বোন শামীমা আক্তার স্মৃতি। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, “সকল জীবের মঙ্গল কামনায় এমন আনন্দময় আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানে ব্রজেরহাটি রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি তপন ঘোষ, সাধারণ সম্পাদক বঙ্কিম ঘোষ, সমাজসেবক ও ব্যবসায়ী স্বপন চক্রবর্তী, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ এবং মন্দির কমিটির সদস্য শৈলেন কুমার ঘোষ ও মানিক ঘোষ উপস্থিত ছিলেন।
মতামত