মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২৫০ গ্রাম গাঁজাসহ মোসা. সামসুন্নাহার বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামসুন্নাহার ওই এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত