আপডেট : বুধবার, ২০ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তুষপাড়া গ্রামের ইউএনও পার্কে এ মেলার উদ্বোধন করা হয়।
 
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে মেলার আয়োজন করা হয়।
 
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
 
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম, অনলাইনে নামজারি (মিউটেশন), খতিয়ান সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে সাধারণ মানুষকে সরাসরি তথ্য ও সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
 
মেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলা ঘিরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
উল্লেখ্য, ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন চলবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তুষপাড়া গ্রামের ইউএনও পার্কে এ মেলার উদ্বোধন করা হয়।
 
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে মেলার আয়োজন করা হয়।
 
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
 
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম, অনলাইনে নামজারি (মিউটেশন), খতিয়ান সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে সাধারণ মানুষকে সরাসরি তথ্য ও সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
 
মেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলা ঘিরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
উল্লেখ্য, ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন চলবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত