মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সন্ধ্যায় উপজেলার লতব্দী ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নেওয়াজ আলীর দোকানের সামনের পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন,লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের মানিক চাঁদের ছেলে মো. বিল্লাল হোসেন (২৯) এবং একই ইউনিয়নের লতব্দী গ্রামের মৃত দুলাল শেখের ছেলে মো. রাজু (৩৬)।
সিরাজদীখান থানার ওসি মো. আ. হান্নান বলেন,মাদকবিরোধী অভিযান চলমান। ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় ১৫ মাস মেয়াদের সাজা পরোয়ানাও রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদকের কোনো স্থান নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মতামত