মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিশু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিশু উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের মৃত কামাল উদ্দিন শেখের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান একটি চলমান প্রক্রিয়া।
সিরাজদীখান থানাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী বা অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।