মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর মৃধা (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেখরনগর-আলমপুরগামী পাকা রাস্তার মোখলেছের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মৃধা উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃধাবাড়ির মৃত ছবদুল মৃধার ছেলে।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহাঙ্গীর মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত