থানায় হামলা ও ভাংচুর মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর মোশারফ হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ররিববার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ইছারপুরা চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ইছাপুরা গ্রামের মীর আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আত্মগোপনে ছিলেন। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গত বছরের ৫ আগষ্ট সিরাজদীখান থানায় হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। থানায় হামলা ভাংচুরের ঘটনার পর ২৭ আগষ্ট এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৪৫০ জনকে আসামী করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

মতামত