প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে থানা প্রাঙ্গণে এ কর্মসূচির পালন করেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত