মুন্সীগঞ্জের সিরাজদীখান বাজারের সাপ্তাহিক হাটের দিন সকাল থেকেই সবজির চারা কেনাবেচা জমে উঠেছে। উপজেলার কৃষক ও ক্রেতাদের পদচারণায় পুরো হাট হয়ে উঠে মুখরিত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে সরেজমিনে দেখা গেছে, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজির চারা বিক্রি করছেন অন্তত ১০ জন বিক্রেতা। ক্রেতারাও চারা কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি।
চারা কিনতে আসা কৃষক আব্দুল মালেক বলেন, আমার বাড়ির আঙিনায় ফাঁকা জায়গা আছে। সেখানেই শাকসবজি চাষের জন্য আজ বাজার থেকে মরিচ আর টমেটোর চারা কিনে নিয়ে যাচ্ছি। এতে ঘরে খাওয়ার পাশাপাশি কিছুটা বাজারেও বিক্রি করতে পারব।
গৃহিণী রহিমা বেগম জানান, আমরা পরিবারের চাহিদা মেটানোর জন্য বাড়ির আঙিনায় সবজি চাষ করি। তাই বাজার থেকে বিভিন্ন জাতের চারা কিনেছি। এতে খরচও বাঁচবে, আবার বিষমুক্ত সবজিও খাওয়া যাবে।
বিক্রেতা নুরুল ইসলাম বলেন, আমি বিভিন্ন জাতের চারা এনেছি। সকাল থেকে এত ক্রেতা আসছে যে অনেকটা চারা শেষ হয়ে গেছে।
বিক্রেতা আয়নাল শেখ বলেন, আমরা স্থানীয় নার্সারিতে চারা উৎপাদন করি। কৃষকরা এখনই বেশি চারা নিচ্ছেন যাতে জমিতে সময় মতো রোপণ করতে পারেন। ৫টাকা থেকে জাত বেঁধে ৫০ টাকা ধরে বিক্রি করছি। সারাবছরই এসব সবজির চারা পাওয়া যায়, তবে মৌসুম শুরুর আগে চাহিদা বেড়ে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,মৌসুমি সবজি চাষে কৃষকরা এখন অনেক বেশি আগ্রহী। স্থানীয়ভাবে উৎপাদিত এসব সবজি চারা মানসম্মত এবং দ্রুত ফলন দেয়। কৃষকদের আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি যাতে তারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে বেশি লাভবান হতে পারেন। বাড়ির চারপাশে শাকসবজি চাষ করা যায়, যেসব জমিতে পানি ওঠে না বা যেগুলো উঁচু জমি,সেসব স্থানে সারা বছরই সবজি চাষ করা সম্ভব। এতে পরিবারের চাহিদা মিটে যায়, পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। তাই সবারই উচিত বাড়ির আঙিনা, বসতভিটার ফাঁকা জায়গা এবং উঁচু জমিতে সবজি চাষ করা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

মতামত