আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সেতুর অভাবে ২০ হাজার মানুষের যাতায়াতে ভরসা নৌকা

জনপ্রতিনিধিরা বারবার দিয়ে আসছে আশ্বাস। তবুও সেতুর দেখা নেই। এতে রজতরেখা নদীতে প্রতিদিনের যাতায়াতে ভরসা শুধু মাত্র নৌকা। আর নৌকায় করে অন্তত ২০ হাজার মানুষের যাতায়াত হয়ে উঠেছে ঝুকিপূর্ণ। আবার ঝড়-বৃষ্টিতে যেনো দুর্ভোগের শেষ নেই তাদের। এমনই চিত্র ফুটে উঠেছে মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সুমার ঢালী কান্দি এবং চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি ও বাঘাইকান্দি পূর্বপাড়া গ্রামের মানুষের।
এদিকে, চরাঞ্চলের দু’টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও দু’টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন নৌকায় করে যাওয়া আসা করতে হয়। সম্প্রতি সেখানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। স্কুল থেকে ফেরার পথে অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে ডুবে যায় নৌকা। ওই দিনের নৌকা ডুবির ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুম হোসেন বলেন, সেদিন নৌকা ডুইব্বা ৩-৪ জন মইরা যাওনের মতো অবস্থা হইছিলো। ভাগ্য ভালো, সবাই বেঁচে গেছে। এতে সেতু নির্মাণের দাবী জোরালো হয়ে উঠেছে রজতরেখা তীরের বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা আওলাদ মাদবর জানান, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী এই ভাবে নৌকা দিয়ে যাতায়াত করে। প্রায় সময়ই দুর্ঘটনার মুখোমুখি হয়। এই যাতায়াত একেবারেই নিরাপদ নয়।
সুমার ঢালী কান্দি থেকে বাঘাইকান্দি পূর্বপাড়া পর্যন্ত যোগাযোগের একমাত্র মাধ্যম রজতরেখা নদীর উপর একটি মাত্র বাহন তা হলো নৌকা। দিনের বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌকায় চলাচল করে। তাতে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, রোগী, নারী ও বৃদ্ধরাও। ফলে অতিরিক্ত যাত্রীর চাপে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় রাসেল হাওলাদার বলেন, সেতুর অভাবে শুধু যাতায়াতই নয়, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনও। রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নদী পাড়ি দেওয়া তো একদম অসম্ভব হয়ে পড়ে আমাদের জন্য।
সুমার ঢালী কান্দি গ্রামের বাসিন্দা রানী বেগম বলেন, জন্মের পর থেকে শুনতেছি ব্রিজ হইতাছে, ব্রিজ আইতাছে। কিন্তু আজও সেই আশ্বাসই রইল, কাজ শুরু আর হইলো না। খালি লোক আসে, যায়, বালু মাপে, মাটি চেক করে, ব্রিজ দিতে আর সময় পাইলো না।
রমিজ বেপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকে শুনতাছি ব্রিজ অইবো। শুনতে শুনতে এখন বুড়া হইয়া গেলাম। কিন্তু বাস্তবে কিছুই দেখি নাই।
অন্যদিকে, সেখানে সেতু নির্মাণে নতুন করে আশ্বাস দিয়েছেন সদর উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক। তিনি বলেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি টিম নিয়ে এসেছি। ইতোমধ্যে তাদের বিভিন্ন ধরনের প্রস্তাবনা ও আনুষঙ্গিক যেসব পয়েন্ট আমাদের প্রয়োজন মনে হয়েছে, সেগুলো আমরা পরিদর্শন করে তথ্য পাঠিয়েছি। আশা করছি, যেকোনো একটি প্রকল্প থেকে এই ব্রিজগুলো নির্মাণ করা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, রজতরেখা নদীর উপর ৩৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হলে যোগাযোগব্যবস্থায় আসবে পরিবর্তন। ছয়টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ সহজে চলাচল করতে পারবে। কৃষি পণ্য পরিবহন সহজ হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সেতুর অভাবে ২০ হাজার মানুষের যাতায়াতে ভরসা নৌকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সেতুর অভাবে ২০ হাজার মানুষের যাতায়াতে ভরসা নৌকা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত