আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সেতুর গোড়ায় বড় গর্ত, দুর্ঘটনার আশংকা

সেতুর গোড়ায় বড় গর্ত, দুর্ঘটনার আশংকা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউতভোগ এলাকায় সেতুর গোড়ার মাটি সরে গিয়ে বিরাট আকারের গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। যত তাড়াতাড়ি সম্ভব ভাঙ্গা অংশটি মেরামত করার দাবি জানান স্থানীয়রা। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি প্রবেশ করে সেতুর গোড়ার মাটি ধসে পড়েছে। সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্ত। সেতুটির ঢালের প্রায় অর্ধেকাংশ মাটি সরে নিচে ধসে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গাছের ডাল পালা ভেঙে সড়কের ভাঙ্গা অংশে পুতে রেখেছে। গুরুত্বপুর্ন এই সড়কটি দিয়ে উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, কালিবাড়ি, ভিটিমালধা, আদাবাড়ি, লস্কদিঘিরপাড় সহ প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ উপজেলা সদরে যাওয়া আসা করে। এই সড়কটি এর আগেও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুটা মেরামত করলেও পুনরায় বৃষ্টির পানি ঢুকে সড়কটি ভেঙে যায়। প্রতিদিন এই সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে হাজারো যানবাহন চলাচল করছে। যে কোনো সময় গাড়ির চাকা ভাঙ্গা অংশে পরে বড় দুর্ঘটনার হতে পারে বলে ধারণা করছেন অনেকে।
অটোরিকশা চালক সিয়াম হোসেন বলেন, এই রাস্তাটি খুব তাড়াতাড়ি মেরামত করা উচিত। প্রতিদিন আমরা এই রাস্তাটি দিয়ে একাধিক বার যাতায়াত করি। রাস্তাটি মেরামত না হলে যেকোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। আরেক অটো চালক বলেন, এই রাস্তাটি ভেঙে যে অবস্থা হয়েছে যেকোনো সময় গাড়ি পরে হাত পা ভেঙে যেতে পারে এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। স্থানীয় বাসিন্দা নূর ইসলাম বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে ঠিক মত গাড়ী চলাচল করতে পারেনা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এই জায়গায় দুর্ঘটনা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, খুব তাড়াতাড়ি আমরা ভাঙ্গা অংশ মেরামতের ব্যবস্থা করছি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সেতুর গোড়ায় বড় গর্ত, দুর্ঘটনার আশংকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সেতুর গোড়ায় বড় গর্ত, দুর্ঘটনার আশংকা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউতভোগ এলাকায় সেতুর গোড়ার মাটি সরে গিয়ে বিরাট আকারের গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। যত তাড়াতাড়ি সম্ভব ভাঙ্গা অংশটি মেরামত করার দাবি জানান স্থানীয়রা। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি প্রবেশ করে সেতুর গোড়ার মাটি ধসে পড়েছে। সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্ত। সেতুটির ঢালের প্রায় অর্ধেকাংশ মাটি সরে নিচে ধসে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গাছের ডাল পালা ভেঙে সড়কের ভাঙ্গা অংশে পুতে রেখেছে। গুরুত্বপুর্ন এই সড়কটি দিয়ে উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, কালিবাড়ি, ভিটিমালধা, আদাবাড়ি, লস্কদিঘিরপাড় সহ প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ উপজেলা সদরে যাওয়া আসা করে। এই সড়কটি এর আগেও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুটা মেরামত করলেও পুনরায় বৃষ্টির পানি ঢুকে সড়কটি ভেঙে যায়। প্রতিদিন এই সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে হাজারো যানবাহন চলাচল করছে। যে কোনো সময় গাড়ির চাকা ভাঙ্গা অংশে পরে বড় দুর্ঘটনার হতে পারে বলে ধারণা করছেন অনেকে।
অটোরিকশা চালক সিয়াম হোসেন বলেন, এই রাস্তাটি খুব তাড়াতাড়ি মেরামত করা উচিত। প্রতিদিন আমরা এই রাস্তাটি দিয়ে একাধিক বার যাতায়াত করি। রাস্তাটি মেরামত না হলে যেকোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। আরেক অটো চালক বলেন, এই রাস্তাটি ভেঙে যে অবস্থা হয়েছে যেকোনো সময় গাড়ি পরে হাত পা ভেঙে যেতে পারে এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। স্থানীয় বাসিন্দা নূর ইসলাম বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে ঠিক মত গাড়ী চলাচল করতে পারেনা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এই জায়গায় দুর্ঘটনা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, খুব তাড়াতাড়ি আমরা ভাঙ্গা অংশ মেরামতের ব্যবস্থা করছি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত