দাবী করা যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্ত্রী মারজান আক্তার ও শ্বাশুড়ি আসমা বেগমের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে স্বামী আমজাদ হোসেন ও তার লোকজন। গত ৪ জুলাই রাতে সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মা ও মেয়েকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের মাথায় সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে এ ঘটনায় গতকাল রোববার বিকেলে স্বামী আমজাদসহ ৮ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে
মো. কাইয়ুম হোসেন জানান, তার চাচাতো বোন মারজানের (২২) সঙ্গে ৬ বছর আগে সোলারচর গ্রামের আমজাদ হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মারজানকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ পরিস্থিতিতে আমজাদ হোসেনকে বিদেশ পাঠানোর জন্য মারজানের পরিবার ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দেশে ফেরার পর মিশুক গাড়ি কেনার জন্য আরও ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৫ লাখ টাকা দেয়। এরপরও অতিরিক্ত আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই টাকা না দেওয়ায় মারজানকে বাবার বাড়িতে পাঠিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হতে থাকে।
অভিযোগ অনুযায়ী, গত ৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আমজাদ হোসেনসহ ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে মারজানের মায়ের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে মারজানকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধরের পর রামদা দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা আসমা বেগমকেও মারধরের পাশাপাশি মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় মারজানের গলা থেকে এক ভরি এবং তার মায়ের গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এ সময় যৌতুকের টাকা না দিলে মা-মেয়েকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভাই আব্দুল কাইয়ুম হোসেন বাদী হয়ে
স্বামী আমজাদ হোসেনসহ ৮ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। এ কারনে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ জানিয়েছে, দাখিল করা অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

মতামত