আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

স্যুটার মান্নান হত্যাকাণ্ডের ৭ দিন কোন আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ স্বজনরা

 মুন্সীগঞ্জের গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নার নিহতের ঘটনার সাতদিন পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেছে নিহতের স্বজনরা। দ্রুত প্রধান অভিযুক্ত লালুসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
 
গজারিয়া থানা সূত্রে জানা যায়, ঘটনার পরদিন মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গজারিয়া থানায় একটা হত্যা মামলা দায়ের করেন নিহত মান্নানের স্ত্রী সুমি আক্তার। মামলায় হোগলাকান্দি গ্রামের সাজেদুল হক লালুকে এক নম্বর আসামি করে ১৬ জন নামীয় ও অজ্ঞাতনামা ৫/৬জন জন ব্যক্তিকে আসামি করা হয়।
 
এদিকে, মামলার এজহারে দেখা যায় ঘটনার পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে সন্ত্রাসী লালুর স্ত্রী জেমিকে। ঘটনার হুমুকদাতা ও কিলিং মিশনের তদারককারী হিসেবে দেখানো হয়েছে নৌ ডাকাত পিয়াসের বাবা মাহমুদ আলীকে। জয়, লালু, নয়ন,পিয়াস ও তাদের সহযোগীরা সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করে বলে এজহারে বলা হয়েছে। 
 
এদিকে স্যুটার মান্নান হত্যাকাণ্ডের পর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর আলম গুলির খোসা ও গুলির ধরন দেখে এগুলো চাইনিজ রাইফেলের গুলি বলে উল্লেখ করেন। ডাকাত সরদার বাবলা হত্যাকাণ্ডে ও এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এছাড়া সম্প্রতি গুয়াগাছিয়া যৌথ বাহিনীর অভিযানে ৫১ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার হয় যার অধিকাংশই ছিল চাইনিজ রাইফেলের গুলি। ধারণা করা হচ্ছে গত বছর ৫ আগস্ট থানা থেকে লুট করা চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে মান্নানকে।
 
খবর নিয়ে জানা যায়, এ ঘটনায় গুলিবিদ্ধ হৃদয় বাঘের আশঙ্কাজনক। গত পাঁচদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে।  এ ঘটনায় আহত হামিম, শ্যামলসহ বাকি পাঁচজন আত্মগোপনে থাকায় তাদের কারো সাথে কথা বলা যায়নি। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত লালু,তার স্ত্রী জেমিসহ অন্যান্য আসামিরা পলাতক। 
 
বিষয়টি সম্পর্কে নিহত স্যুটার মান্নানের বায়রা ভাই দুলাল মিয়া বলেন, ' মান্নানের স্ত্রী কথা বলার মত অবস্থায় নেই। মানসিকভাবে ভেঙে পড়েছে সে। ঘটনার এক সপ্তাহ পরও কোন আসামি আটক না হওয়ায় আমরা হতাশ। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি অনুরোধ করছি আমি'।
 
বিষয়টি সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ' ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আসামিদের আটকে ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে'।
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ হলেন, ' এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আশা করছি খুব অল্প সময়ের ভেতরেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে'।
 
প্রসঙ্গতঃ গত সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান। এই ঘটনায় আরেক সন্ত্রাসী হৃদয় বাঘ সহ আহত হয় আরো ছয়জন। অবৈধ বালুমহাল পরিচালনা,নদীতে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষ লালু ও নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্ত্রী সুমি আক্তারের।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্যুটার মান্নান হত্যাকাণ্ডের ৭ দিন কোন আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ স্বজনরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্যুটার মান্নান হত্যাকাণ্ডের ৭ দিন কোন আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ স্বজনরা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত