মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন সড়কের দুই পাশে সরকারি ও সামাজিক বনায়নের আওতায় লাগানো গাছ নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, অনেক গাছ মূলত ব্যক্তিগত জমির পাশে লাগানো হলেও পরে সরকার বনায়নের আওতায় নিয়েছে। এরপর নতুন করে আর কেউ গাছ লাগায়নি এবং সামাজিক বনায়নের আওতায় থাকা সংশ্লিষ্ট সংগঠনগুলোও কার্যকরভাবে তদারকি করছে না। ফলে বড়-বড় গাছ থেকে ছোটসহ সব ধরনের গাছ পোকামাকড়, পরিবেশগত প্রভাব ও অন্যান্য কারণে মারা পড়ে নষ্ট হচ্ছে।
গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন গ্রামের সড়ক সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের রাস্তার পাশে তিন থেকে চারটি গাছ মরে শুকিয়ে দাঁড়িয়ে আছে। রশুনিয়া–ইমামগঞ্জ সড়কের পশ্চিম পাশে আরও কয়েকটি গাছ পোকামাকড় ও পরিবেশগত কারণে মারা গেছে। একই সড়কের পাশে একটি বড় গাছ মরে ভেঙে পড়ে থাকলেও তা অপসারণ বা সংরক্ষণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, যেকোনো সময় ঝড়ো বাতাসে এসব গাছ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া সরকার রাজস্ব হারাচ্ছে।
স্থানীয়রা জানান, গাছগুলোর সময়মতো কেটে বিক্রি করলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেতে পারত। কিন্তু বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনগুলো উদাসীন থাকার কারণে লক্ষ লক্ষ টাকার গাছ নষ্ট হচ্ছে। এছাড়া শূন্য জায়গায় নতুন করে গাছ রোপণও হচ্ছে না, ফলে সড়কপাশের পরিবেশ সুরক্ষা ও জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়রা সরকারের কাছে দাবি করছেন, সড়কপাশের বিদ্যমান গাছ সংরক্ষণ, শূন্য স্থানে নতুন গাছ রোপণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হলে পরিবেশ, জননিরাপত্তা এবং সরকারি রাজস্ব—সবই রক্ষা করা সম্ভব হবে। গোবরদী গ্রামের বাসিন্দা আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে গাছগুলো শুকিয়ে আছে। ঝড়-বৃষ্টি হলে সব সময় ভয় লাগে কখন গাছ পড়ে যায়। কিন্তু বিষয়টি দেখার কেউ নেই।
রশুনিয়া গ্রামের ব্যবসায়ী মো. সেলিম মিয়া বলেন, সড়কের পাশে থাকা গাছগুলো নষ্ট হচ্ছে অথচ দেখভালের কেউ নেই। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, সরকারের বড় অঙ্কের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বয়রাগাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইয়াসিন শেখ বলেন, আমাদের এলাকার রাস্তার পাশে কয়েকটি গাছ মরে নষ্ট হয়ে গেছে। যেকোনো সময় এগুলো পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এসব গাছ কেটে বিক্রি করা গেলে সরকার রাজস্ব পেত। কিন্তু বন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো উদাসীন। আমি মনে করি, উপজেলায় থাকা সব বনায়ন সংগঠনকে নিয়ে সমন্বিত ও কার্যকর আলোচনা করে সড়কপাশের গাছগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, কোথাও প্রাকৃতিক কারণে, কোথাও মানুষের অসচেতনতার কারণে গাছ নষ্ট হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

মতামত