আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন। শুক্রবার সন্ধ্যায় লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ইসরাত কমিউনিটি সেন্টার এলাকায় এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “হলদিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়ন, মানুষের সেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, মাদকমুক্ত সমাজ গঠনসহ জনকল্যাণমূলক কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, আমি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। হলদিয়াকে একটি আধুনিক ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
বিশিষ্ট সমাজসেবক মো. স্বপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. বাদল বেপারী।
এ সময় আরও বক্তব্য রাখেন গোলাম সারোয়ার কাইউম, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিব বেপারী, ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইউসুফ শেখ, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল চৌকিদার, ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. রাসেল, ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতামত