আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

হাট-বাজারে ডুগি বাজিয়ে গান গেয়ে চলছে তরী মিয়া বয়াতির সংসার.

কপালে চিন্তার ভাঁজ, পরনে সাধারণ পোশাক। কিন্তু হাতে ডুগি বাজাতে বদলে যায় চারপাশের পরিবেশ। সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেন তিনি। হাটে-বাজারে ঘুরে ঘুরে গান গেয়ে ও ডুগি বাজিয়ে মানুষের আনন্দ দেওয়াই তাঁর পেশা। সেই পেশা থেকেই পাওয়া সামান্য উপার্জনে গত প্রায় ৩৫ বছর ধরে সংসার চালিয়ে আসছেন তরী মিয়া বয়াতি।
 
গেল মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, ডুগি বাজিয়ে গান পরিবেশন করছেন তিনি। গান শেষে দর্শকদের কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দিয়ে তাঁর শিল্পসাধনার স্বীকৃতি জানান।
 
জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা তরী মিয়া জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের লেখা গান ও লোকসংগীত পরিবেশন করে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন তিনি।
 
তরী মিয়া বলেন, আমি কুমিল্লার বরুড়া থেইকা আইছি। হাটে হাটে গান গাইয়া বেড়াই। প্রায় ৩০-৩৫ বছর ধইরা এই কাজ কইরা সংসার চালাইতাছি।
 
তিনি জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলে আলাদা সংসার করছেন, আরেক ছেলে তাঁর সঙ্গেই থাকেন।ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল প্রবল আগ্রহ। কোনো প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা না থাকলেও নিজের চেষ্টায় গান লিখেছেন, সুর করেছেন এবং দীর্ঘদিন ধরে তা পরিবেশন করে আসছেন।
 
বয়সের ভার ও আর্থিক সংকট সঙ্গী হলেও গান ছাড়তে চান না এই লোকশিল্পী। জীবনের শেষ দিন পর্যন্ত ডুগি বাজিয়ে মানুষের আনন্দের মধ্যেই বেঁচে থাকতে চান বলে জানান তিনি। 
 
এদিকে উপস্থিত কয়েকজন দর্শক বলেন, তরী মিয়া বয়াতির গান শুনলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতির কথা মনে পড়ে। তিনি অত্যন্ত সুন্দরভাবে লোকগান পরিবেশন করেন। তাঁর গান শুনে মন ভরে যায়। সামর্থ্য অনুযায়ী কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দিয়ে তাঁকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। তাঁদের মতে, এ ধরনের লোকশিল্পীরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ধারক-বাহক। তাঁদের টিকিয়ে রাখতে সমাজের পাশাপাশি রাষ্ট্রেরও এগিয়ে আসা উচিত।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাট-বাজারে ডুগি বাজিয়ে গান গেয়ে চলছে তরী মিয়া বয়াতির সংসার.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাট-বাজারে ডুগি বাজিয়ে গান গেয়ে চলছে তরী মিয়া বয়াতির সংসার.

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
কপালে চিন্তার ভাঁজ, পরনে সাধারণ পোশাক। কিন্তু হাতে ডুগি বাজাতে বদলে যায় চারপাশের পরিবেশ। সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেন তিনি। হাটে-বাজারে ঘুরে ঘুরে গান গেয়ে ও ডুগি বাজিয়ে মানুষের আনন্দ দেওয়াই তাঁর পেশা। সেই পেশা থেকেই পাওয়া সামান্য উপার্জনে গত প্রায় ৩৫ বছর ধরে সংসার চালিয়ে আসছেন তরী মিয়া বয়াতি।
 
গেল মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, ডুগি বাজিয়ে গান পরিবেশন করছেন তিনি। গান শেষে দর্শকদের কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দিয়ে তাঁর শিল্পসাধনার স্বীকৃতি জানান।
 
জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা তরী মিয়া জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের লেখা গান ও লোকসংগীত পরিবেশন করে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন তিনি।
 
তরী মিয়া বলেন, আমি কুমিল্লার বরুড়া থেইকা আইছি। হাটে হাটে গান গাইয়া বেড়াই। প্রায় ৩০-৩৫ বছর ধইরা এই কাজ কইরা সংসার চালাইতাছি।
 
তিনি জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলে আলাদা সংসার করছেন, আরেক ছেলে তাঁর সঙ্গেই থাকেন।ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল প্রবল আগ্রহ। কোনো প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা না থাকলেও নিজের চেষ্টায় গান লিখেছেন, সুর করেছেন এবং দীর্ঘদিন ধরে তা পরিবেশন করে আসছেন।
 
বয়সের ভার ও আর্থিক সংকট সঙ্গী হলেও গান ছাড়তে চান না এই লোকশিল্পী। জীবনের শেষ দিন পর্যন্ত ডুগি বাজিয়ে মানুষের আনন্দের মধ্যেই বেঁচে থাকতে চান বলে জানান তিনি। 
 
এদিকে উপস্থিত কয়েকজন দর্শক বলেন, তরী মিয়া বয়াতির গান শুনলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতির কথা মনে পড়ে। তিনি অত্যন্ত সুন্দরভাবে লোকগান পরিবেশন করেন। তাঁর গান শুনে মন ভরে যায়। সামর্থ্য অনুযায়ী কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দিয়ে তাঁকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। তাঁদের মতে, এ ধরনের লোকশিল্পীরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ধারক-বাহক। তাঁদের টিকিয়ে রাখতে সমাজের পাশাপাশি রাষ্ট্রেরও এগিয়ে আসা উচিত।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত