হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সম্পর্কে বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়,
জেলায় ১ লাখ ৭৭ হাজার শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও ক্যাপাসিটির চেয়েও প্রায় ১০ শতাংশ বেশি শিশুকে টিকাদানের প্রস্তুতি রয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম রুবেলার টিকা দেওয়া হবে। শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। ইতিমধ্যে জেলা জুড়ে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শতভাগ টিকাদান সফল করতে নানা ধরনের কার্যক্রম গ্রহন করা হয়েছে।
আরও জানানো হয়, ভাসমান শিশুদের টিকাদান সম্পূর্ণ করতে বিশেষ কার্যক্রম এছাড়াও গুজব প্রতিরোধে সর্তকতা মূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
এসময় সিভিল সার্জন কামরুল জমাদ্দার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: সাব্বির রহমান, মেডিকেল অফিসার ডা: আরিফা ইয়াসমিন। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত