বিএনপি'র যুগ্ম মহাসচিব "এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান সবার বাংলাদেশ। এই বাংলাদেশ গঠন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে লৌহজং উপজেলার সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে আয়োজিত
সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। এছাড়া সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের নির্দেশে লৌহজং উপজেলার সকল পূজা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
মতামত