আপডেট : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৩০ টাকা না পেয়ে মাকে মারধরের পর শিশুর আত্মহত্যা.

মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছ থেকে মাত্র ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পূর্বে ওই শিশু ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নিজের মাকে মারধর করে বলে জানা গেছে।
 
ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে।
 
গতকাল ​শুক্রবার বিকাল ৩টার দিকে নানা বাড়ি মনাইরকান্দি গ্রামে শিশুটি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে তার মায়ের সাথে মনাইরকান্দি গ্রামে নানীর বাড়িতে বসবাস করে আসছিল।
 
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং মাকে মারধর করে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর মায়ের চোখের সামনেই ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
​ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, রায়হান ছেলেটা একটু  একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য নিজের মাকে মারধর করে হাত-পা বেঁধে এমন চরম পথ বেছে নেবে, তা আমরা ভাবতেও পারিনি। চোখের সামনে সন্তানের এই দৃশ্য দেখে তার মা এখন বাকরুদ্ধ।
 
​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক 
ডা. আফিফা বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
 
​এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৩০ টাকা না পেয়ে মাকে মারধরের পর শিশুর আত্মহত্যা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৩০ টাকা না পেয়ে মাকে মারধরের পর শিশুর আত্মহত্যা.

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছ থেকে মাত্র ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পূর্বে ওই শিশু ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নিজের মাকে মারধর করে বলে জানা গেছে।
 
ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে।
 
গতকাল ​শুক্রবার বিকাল ৩টার দিকে নানা বাড়ি মনাইরকান্দি গ্রামে শিশুটি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে তার মায়ের সাথে মনাইরকান্দি গ্রামে নানীর বাড়িতে বসবাস করে আসছিল।
 
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং মাকে মারধর করে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর মায়ের চোখের সামনেই ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
​ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, রায়হান ছেলেটা একটু  একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য নিজের মাকে মারধর করে হাত-পা বেঁধে এমন চরম পথ বেছে নেবে, তা আমরা ভাবতেও পারিনি। চোখের সামনে সন্তানের এই দৃশ্য দেখে তার মা এখন বাকরুদ্ধ।
 
​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক 
ডা. আফিফা বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
 
​এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত