আপডেট : মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৪০ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেল মুন্সীগঞ্জ পুলিশ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কাছ থেকে ৪০ লাখ টাকা মূল্যের সাদা রংয়ের নতুন একটি হাইস গাড়ি উপহার পেয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। জানা গেছে, গাড়িটি পুলিশের গোয়েন্দা শাখায় ব্যবহৃত হবে। এছাড়া আগামী সপ্তাহে আরও একটি গাড়ি সিরাজদিখান থানায় উপহার দেয়া হবে। গতকাল রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ জাপান থেকে ক্রয়কৃত ১০ সিটের নতুন হাইস গাড়ির চাবি তুলে দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের হাতে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জুলাই শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, তাদের আত্মদানের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে আস্থার সৃষ্টি হয়েছে, উন্নয়নের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। এসময় মুন্সীগঞ্জের ৩ জুলাই শহীদ পরিবার, সাংবাদিক ও পুলিশ সদস্যদের সাথে মধ্যন্হভোজে অংশ নেন ডিআইজি। অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপারেশন) মো. ফিরোজ কবির, আলহাজ্ব নুর মোহাম্মদ ট্রাস্টের পরিচালক হাজ্বী মাহবুবুল হক আফানুর, মুন্সীগঞ্জ জেলা যমুনা ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকসহ জেলা ও থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৪০ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেল মুন্সীগঞ্জ পুলিশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৪০ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেল মুন্সীগঞ্জ পুলিশ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

featured Image

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কাছ থেকে ৪০ লাখ টাকা মূল্যের সাদা রংয়ের নতুন একটি হাইস গাড়ি উপহার পেয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। জানা গেছে, গাড়িটি পুলিশের গোয়েন্দা শাখায় ব্যবহৃত হবে। এছাড়া আগামী সপ্তাহে আরও একটি গাড়ি সিরাজদিখান থানায় উপহার দেয়া হবে। গতকাল রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ জাপান থেকে ক্রয়কৃত ১০ সিটের নতুন হাইস গাড়ির চাবি তুলে দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের হাতে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জুলাই শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, তাদের আত্মদানের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে আস্থার সৃষ্টি হয়েছে, উন্নয়নের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। এসময় মুন্সীগঞ্জের ৩ জুলাই শহীদ পরিবার, সাংবাদিক ও পুলিশ সদস্যদের সাথে মধ্যন্হভোজে অংশ নেন ডিআইজি। অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপারেশন) মো. ফিরোজ কবির, আলহাজ্ব নুর মোহাম্মদ ট্রাস্টের পরিচালক হাজ্বী মাহবুবুল হক আফানুর, মুন্সীগঞ্জ জেলা যমুনা ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকসহ জেলা ও থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত