মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা পড়েন ভোগান্তিতে। গতকাল শুক্রবার দুপুর ২ টা থেকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকা থেকে ভবেরচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে জুড়ে এ যানজট সৃষ্টি হয়। বিকেল ৬ টার পর থেকে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দী এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি লরির সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ঘের ঘটনা ঘটে। পক্ষান্তরে এদিন দুপুর ৩ টার দিকে বালুয়াকান্দি এলাকা ঢাকামুখী সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজনে উঠে পড়ার কারণে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এদিকে, যাত্রী ও চালকরা ছুটির দিনে মহাসড়ক আটকে পড়ে নানামুখী ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে বৃষ্টিভেজা বৈরী আবহাওয়ায় সড়কে আটকে থাকা নারী ও শিশু যাত্রীরা ছিলেন বেশী অসহায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই ফয়সাল আহম্মেদ জানান, মহাসড়কের গজারিয়া অংশে সংঘটিত পৃথক সড়ক দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনা এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে স্বাভাবিক ভাবে যানবাহন চলা চল করছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৫

মতামত