আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৫৪ বছরেও অধরাই থেকে গেল ফুলদী সেতু

৫৪ বছরেও অধরাই থেকে গেল ফুলদী সেতু

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীর ওপর আজও নির্মাণ হয়নি বহুল প্রত্যাশিত একটি সেতু। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের অস্থায়ী ঘাট ব্যবহার করে ইঞ্জিন চালিত ট্রলারে নদী পারাপার হতে হচ্ছে স্কুলশিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও কর্মজীবী হাজারো মানুষকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ফুলদী নদীর ওপর একটি সেতু নির্মাণ ছিল গজারিয়া উপজেলার মানুষের প্রাণের দাবি। দীর্ঘ দিনের সেই দাবির প্রেক্ষিতে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন চার দলীয় জোট সরকারের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা গজারিয়ার রসুলপুর এলাকায় সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তবে প্রায় ২৪ বছর পার হলেও বাস্তবে আর এগোয়নি সেতু নির্মাণ কাজ। বর্তমানে নদীর রসুলপুর প্রান্তে কেবল একটি ভিত্তি প্রস্তরের ফলকই সেতু প্রকল্পের স্মৃতি বহন করছে।
ফুলদী নদীর ওপর সেতু না থাকায় রসুলপুর, দৌলতপুর, ইমামপুর, আঁধারমানিক, করিমখাঁ, মাথাভাঙ্গা, গজারিয়া, হোসেন্দী ও ইসমানিরচর গ্রামের অন্তত অর্ধলাখ মানুষ প্রতিদিন ট্রলারে করে নদী পার হয়ে জীবন যাপন করছে। এসব এলাকার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হয়ে গজারিয়া পাইলট হাইস্কুল, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা, মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসা ও গজারিয়া সরকারি ডিগ্রি কলেজে যাতায়াত করছে।
সরেজমিনে দেখা যায়, ফুলদী নদীর রসুলপুর ও সোনালী মার্কেট খেয়াঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ অস্থায়ী কাঠের সিঁড়ি বেয়ে ট্রলারে উঠানামা করছেন। বর্ষা মৌসুমে কিংবা কুয়াশাচ্ছন্ন শীতের সকালে এই পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচন এলেই রাজনৈতিক নেতাদের আশ্বাসের ফুলঝুরি শোনা যায়। এবারই হবে সেতু, প্রকল্প অনুমোদন হয়েছে এমন প্রতিশ্রুতি শুনতে শুনতে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেছে। কিন্তু নির্বাচন শেষ হলেই ফুলদী নদীর দুই পাড়ের মানুষের দুর্ভোগ আর কারও নজরে আসে না।
রাসুল গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ নৌকায় ঝুলে নদী পার হই। ভোট আসে, আশ্বাস আসে কিন্তু সেতু আর হয় না। শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, নদী পারাপারের ভয়ে অনেক সময় সন্তানদের স্কুলে পাঠানো সম্ভব হয় না। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এই যাত্রা সবচেয়ে আতঙ্কের।
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, ফুলদী নদী গজারিয়াকে দুই ভাগে ভাগ করে রেখেছে। এই সেতু নির্মাণ হলে কৃষি ও অর্থনীতিতে বিপ্লব ঘটবে। দুই পাড়ের মানুষ সহজেই পণ্য পরিবহন ও যোগাযোগ সুবিধা পাবে।
এলাকাবাসীর দাবি, ফুলদী নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু যাতায়াত নয়, পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ব্যবসা-বাণিজ্য বাড়বে, শিক্ষা ও চিকিৎসাসেবা হবে সহজলভ্য। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি স্থানীয় ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৫৪ বছরেও অধরাই থেকে গেল ফুলদী সেতু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৫৪ বছরেও অধরাই থেকে গেল ফুলদী সেতু

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত