আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৫৪ বছরের রাস্তার দু:খ কষ্ট ঘুচবে কবে

৫৪ বছরের রাস্তার দু:খ কষ্ট ঘুচবে কবে

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর ও খাসকান্দি গ্রামের মানুষ এখনও পায়নি চলাচলের জন্য একটি পাকা রাস্তা। প্রায় ২০ হাজার জনগোষ্ঠীর ওই দু’টি গ্রামের তিন কিলোমিটার কাঁচা রাস্তাই যাতায়াতের ভরসা। বর্ষা মৌসুমে বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে কাঁচা রাস্তায় চলাচলে দুর্ভোগ এখন তাদের নিত্যদিনের সঙ্গী। এমতাবস্থায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবী এখন গ্রামের বাসিন্দাদের প্রানের দাবী হয়ে উঠেছে। তাদের একটাই কথা ৫৪ বছরের দু:খ-কষ্ট ঘুচবে কবে তাদের।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী গ্রামের বেগম বাজার সেতু থেকে চান্দেরচর গ্রামের গাজী মার্কেট পর্যন্ত রাস্তায় দেখা গেছে কাঁদা, গর্ত আর ভাঙা। বৃষ্টি হলেই রিকশা-অটো এমনকি মোটরসাইকেলও চলতে পারে না। শুকনো মৌসুমেও ধুলোর ঝড় পথচারীদের নাজেহাল করে তোলে। হেঁটে চলাও হয়ে পড়ে কষ্টকর।
জানা যায়, চান্দেরচর ও খাসকান্দি গ্রামে রয়েছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদরাসা, কয়েকটি কিন্ডারগার্টেন, ১টি কমিউনিটি ক্লিনিক, ১৫টি মসজিদ, ৩টি বাজার, ৩টি পাকা সেতু এবং ইউনিয়নের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। অথচ এত গুরুত্বপূর্ণ একটি জনপদের একমাত্র কাঁচা রাস্তা বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে রয়েছে।
খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া সালমান মারিয়াম বলেন, প্রতিদিন কাঁদার মধ্যে হেঁটে যেতে হয়। অটোতে উঠলে ঝাঁকুনিতে ব্যাগে থাকা বই পড়ে খারাপ হয়ে যায়। অনেক সময় আমি নিজেও পড়ে যাই, কাপড় নোংরা হয়, চোটও লাগে। তাই দ্রæত রাস্তাটি পাকা করার দাবি জানাই।
খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন বলেন,স্বাধীনতার পর থেকে এই রাস্তাটি এখনো পাকা হয়নি। বছরের পর বছর আমরা চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছি। আমাদের স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিন এই ভাঙা রাস্তায় কষ্ট করে স্কুলে আসতে হয়। বর্ষাকালে কাদা আর পানি জমে যায়, তখন চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনারও শিকার হয়। আমরা চাই, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক এবং অবিলম্বে এই রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণ করুক,এটাই আমাদের প্রত্যাশা।
রিকশাচালক জিন্নাত আলী বলেন, এই রাস্তা দিয়ে রিকশা চালানো অত্যন্ত কষ্টকর। রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে প্রতিনিয়ত আমাদের নানা দুর্ভোগের মধ্যে দিয়ে যাত্রী পরিবহন করতে হয়। খানাখন্দ আর বড় বড় গর্তের কারণে রিকশা চালাতে গেলে একদিকে যেমন শারীরিক কষ্ট হয়, অন্যদিকে যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। অনেক সময় যাত্রীরা রিকশায় উঠতেই চান না, কারণ একটু ঝাঁকুনি লাগলেই রিকশা উল্টে পড়ার আশঙ্কা থাকে। এমনও হয়েছে, মাঝপথে হঠাৎ ঝাঁকুনিতে যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন। আমরা যারা এই রাস্তায় প্রতিদিন কাজ করি, তাদের জন্য এটা শুধু পেশাগত সমস্যা নয়, মানবিক দুর্ভোগও বটে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানাচ্ছি, দয়া করে দ্রæত এই রাস্তাটি মেরামত করে দিন, যেন আমাদের জীবিকা নির্বাহে কিছুটা হলেও স্বস্তি আসে এবং যাত্রীরাও নিরাপদে চলাচল করতে পারেন।
খাসকান্দি গ্রামের গৃহবধূ ফরিদা বেগম বলেন,গর্ভবতী অবস্থায় হাসপাতালে নিতে গিয়ে আটকে গেছিলাম। ভ্যানে উঠা যায় না, হেঁটে যাওয়াও যায় না। জীবনটা তখন ঝুঁকিতে পড়ে গেছিল।
কৃষক মো. শফিকুল ইসলাম বলেন, শাক সবজি কেটে বাজারে নিতে পারি না। গাড়ি ঢোকে না, নিজেরাই কাঁধে করে নিই। ঠিকমতো দামও পাই না। মুদি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন,পণ্য আনতে খরচ বেশি পড়ে, কেউ দোকান নিতে চায় না। ব্যবসা করে টিকতে পারছি না, কারণ রাস্তায় পণ্য আনা-নেওয়াই ঝামেলা।
চান্দেরচর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক সালাউদ্দিন সালমান বলেন, এই রাস্তাটা দেখে বাইরের মানুষ আত্মীয়তা করতেও ভয় পায়। বলে, এত ভিতরে আসতে হবে কেন? অবকাঠামো থাকলেও সংযোগ নেই বললেই চলে। শুধু চলাচল নয়, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক সেবাও পিছিয়ে আছে। জরুরী প্রয়োজনে এখনও অনেক সময় নৌকাই একমাত্র ভরসা। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও গ্রামের একমাত্র প্রধান রাস্তা পাকা না হওয়া মানে হচ্ছে এই জনপদ আজও মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত। উন্নয়ন এখানে শুধু আশ্বাস আর প্রতিশ্রæতিতে সীমাবদ্ধ। বাস্তবে তার কোনও বাস্তবায়ন নেই। এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ উল্লাহ বলেন,রাস্তাটির বিষয়টি আমাদের দপ্তরের নজরে এসেছে। খুব শিগগিরই সার্ভে করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৫৪ বছরের রাস্তার দু:খ কষ্ট ঘুচবে কবে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৫৪ বছরের রাস্তার দু:খ কষ্ট ঘুচবে কবে

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত