মুন্সীগঞ্জের গজারিয়া ও কুমিল্লার মেঘনা উপজেলার মধ্যে সংযোগ স্থাপনে মেঘনা নদীর শাখা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শুরু হওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। এতে করে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমেনি, বরং প্রতিদিনই বাড়ছে নদী পারাপারের ভোগান্তি।
জানা গেছে, কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১ সালে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ৬৭৫ মিটার দীর্ঘ গার্ডার সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর ঘাট থেকে মুন্সীগঞ্জের গজারিয়ার মুদারকান্দি পর্যন্ত সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও একাধিক বার সময় বাড়ানোর পরও এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র ৭৫ শতাংশ।
সরেজমিনে দেখা যায়, মেঘনা নদীর শাখা নদীর ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেতুর পিলারগুলো। তবে এখনো গার্ডার বসানোর কাজ শুরু হয়নি। প্রকল্প এলাকায় নির্মাণ সামগ্রী ও অস্থায়ী স্থাপনা থাকলেও দৃশ্যমান অগ্রগতি খুব একটা চোখে পড়ে না। এদিকে ঈদের ছুটি শেষ হয়ে গেলেও মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ শ্রমিক কর্মস্থলে ফিরে আসেননি, ফলে কাজের গতি অনেকটাই স্থবির হয়ে রয়েছে।
মুদারকান্দি এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন,সেতুর কাজ অনেক আগে শুরু হইছে। ভাবছিলাম দুই-তিন বছরের মধ্যে পারাপার সহজ হবে। কিন্তু এখনো নৌকায় পার হতে হয়। বর্ষাকালে ঝুঁকি আরও বাড়ে। হরিপুর ঘাটের বাসিন্দা রহিমা বেগম জানান, ঢাকায় যেতে হলে এখনো নৌকার ওপর নির্ভর করতে হয়। অনেক সময় নৌকা না পেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, কাজের গতি খুবই ধীর। ঠিকাদার আর সংশ্লিষ্টদের গাফিলতির কারণে আমরা এখনো সুবিধা পাইনি। প্রতিদিন সময় আর টাকা দুইটাই নষ্ট হচ্ছে। সেতুটি চালু হলে গজারিয়া ও মেঘনা উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে বিকল্প সংযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ উভয়ই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে দীর্ঘসূত্রতায় সেই সম্ভাবনা এখনো অনিশ্চিত।
এ বিষয়ে প্রকল্পের দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরুল কায়েস জানান, ঈদের ছুটিতে শ্রমিকরা বাড়িতে চলে যাওয়ায় কাজ কিছুটা ধীর হয়েছে। তবে সেতুর প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পিলারের কাজ শেষ হয়েছে এবং শিগগিরই গার্ডার বসানোর কাজ শুরু হবে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

মতামত