আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭০ প্রজাতির বিদেশি ফলের বাগান

৭০ প্রজাতির বিদেশি ফলের বাগান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক শৌখিন কৃষক গড়ে তুলেছেন ৬৫ থেকে ৭০টি বিদেশি প্রজাতির প্রায় ২৫০টি ফলগাছ নিয়ে একটি ব্যতিক্রমধর্মী ফলের বাগান। উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মো. আজিজুল হাকিম রিপন নিজের এক একরের বেশি জমিতে এই ফলের রাজ্য তৈরি করেছেন।
২০১৯ সালে করোনা মহামারীর সময় লকডাউনে ঘরবন্দি থাকাকালে ইউটিউবে বিভিন্ন ছাদবাগান দেখে অনুপ্রাণিত হন রিপন। এরপর উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের পরামর্শ ও উৎসাহে তিনি বিভিন্ন দেশ থেকে ফলগাছ সংগ্রহ করতে থাকেন। ভাই, বন্ধু ও আত্মীয় স্বজনের সহায়তায় থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফলগাছ এনে বাগানটি গড়ে তোলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সরেজমিনে উপজেলার খিলগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, আজিজুল হাকিম রিপন তার বাগানে থাকা ফলগাছগুলোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। বাগানে থাকা কিছু গাছে ইতোমধ্যে ব্যাপকভাবে ফল এসেছে। বিশেষ করে অ্যাভোকাডো ও লংগানের একাধিক জাতের গাছে ফল ধরেছে অনেক। প্রতিটি অ্যাভোকাডো গাছে শতাধিক ফল দেখা গেছে, যেগুলো পোকামাকড় থেকে রক্ষায় কাগজের প্যাকেটে ঢেকে রাখা হয়েছে।
বর্তমানে তার বাগানে প্রায় ২৫০টির মতো ফলগাছ রয়েছে। এ মৌসুমে ১৫ থেকে ২০ প্রজাতির গাছে ফল ধরেছে। এর মধ্যে রয়েছে—অ্যাভোকাডো, পার্সিমন, লংগান, ড্রাগন ফল, থাই পেয়ারা, কমলা, মালটা, সাদা সফেদা, আম, জাম, কাঁঠাল, আতা ইত্যাদি। প্রতিটি ফলের পেছনে রয়েছে আলাদা যতœ ও গবেষণা।
কৃষক আজিজুল হাকিম রিপন বলেন, প্রথমে শুধু শখ ছিল, এখন এটি আমার ভালোবাসা, আমার স্বপ্ন।এই বাগানে প্রতিদিন কাজ করতে ভালো লাগে। প্রতিটি গাছকে আমি সন্তানের মতো যতœ করি। অ্যাভোকাডো ও লংগানের নানা জাতের গাছে যখন ফল দেখি তখন সত্যি গর্ব হয়। আমার ইচ্ছা ভবিষ্যতে এই বাগানকে আরও বিস্তৃত করব এবং তরুণ প্রজন্মকে উৎসাহ দেব, যাতে তারা প্রযুক্তিনির্ভর কৃষির দিকে আগ্রহী হয়। আমি চাই, আমার মতো অন্যরাও শখকে পেশায় রূপান্তরিত করে সফল হোক।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, আজিজুল হাকিম রিপনের এই ফলবাগান এ উপজেলার একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে। তিনি যেভাবে শখকে পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছেন, তা অনুকরণীয়। আমরা তাকে নিয়মিত পরামর্শ দিয়ে আসছি। এ ধরনের উদ্যোগ অন্যান্য কৃষকদেরও উৎসাহিত করবে বলে আমাদের বিশ্বাস।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৭০ প্রজাতির বিদেশি ফলের বাগান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৭০ প্রজাতির বিদেশি ফলের বাগান

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত