আপডেট : শনিবার, ০৪ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৮৫ বছরের দাদীকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন নাতি

জীবনের ৮৫টি বছর কেটে গেছে। কখনো কল্পনাও করেননি একদিন হেলিকপ্টারে চড়ে আকাশপথে নিজের বাড়িতে ফিরবেন। সেই স্বপ্নের মতো মুহূর্তই বাস্তবে এনে দিলেন তাঁর আদরের নাতি আশিকুর রহমান সিয়াম। দীর্ঘ প্রায় দেড় বছর অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে ছুটিতে দেশে ফিরে দাদী সাবেতুন বেগমকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফিরেছেন নাতি সিয়াম। গতকাল শুক্রবার দুপুরে এমনই এক অপূর্ব এক চিত্র দেখা গেছে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল শিলই গ্রামে। নাতি সিয়াম ওই গ্রামের সোহেল হাওলাদারের ছেলে।
এদিকে, ভালোবাসা আর শ্রদ্ধার এক ব্যতিক্রমী এ মুহুর্ত এলাকাজুড়ে আলোচনার জন্ম দেয়। হেলিকপ্টারটি সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রামের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে সেখানে উৎসুক মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সবার চোখ ছিল আকাশের দিকে। হেলিকপ্টারটি নামার সঙ্গে সঙ্গে একনজর দেখার জন্য মাঠে ভিড় করেন শত শত মানুষ। হেলিকপ্টারের দরজা খুলতেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সাবেতুন বেগমের দিকে। জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণের আনন্দ তখন স্পষ্ট তাঁর মুখে। পাশে ছিলেন নাতি আশিকুর রহমান সিয়াম।
অন্যদিকে, অষ্ট্রেলিয়া থেকে দেশে ফেরা নাতিকে আনতে পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন দাদী সাবেতুন বেগমও। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে হেলিকপ্টারে চরে দাদীকে সঙ্গে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাতি সিয়াম। আধ-ঘন্টা ব্যবধানে দুপুর ১২ টার দিকে গ্রামের বাড়ি সংলগ্ন বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে সম্মান জানানোর ইচ্ছা ছিল সিয়ামের বাবা-মায়ের। দেশে ফিরে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেন সিয়াম। দাদীর জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণকে স্মরণীয় করে তুলতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। উপস্থিত অনেকের ভাষ্য, এটি শুধু একটি ব্যতিক্রমী যাত্রা নয় বরং একজন নাতির পক্ষ থেকে তাঁর দাদীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনন্য প্রকাশ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৮৫ বছরের দাদীকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন নাতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৮৫ বছরের দাদীকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন নাতি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জীবনের ৮৫টি বছর কেটে গেছে। কখনো কল্পনাও করেননি একদিন হেলিকপ্টারে চড়ে আকাশপথে নিজের বাড়িতে ফিরবেন। সেই স্বপ্নের মতো মুহূর্তই বাস্তবে এনে দিলেন তাঁর আদরের নাতি আশিকুর রহমান সিয়াম। দীর্ঘ প্রায় দেড় বছর অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে ছুটিতে দেশে ফিরে দাদী সাবেতুন বেগমকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফিরেছেন নাতি সিয়াম। গতকাল শুক্রবার দুপুরে এমনই এক অপূর্ব এক চিত্র দেখা গেছে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল শিলই গ্রামে। নাতি সিয়াম ওই গ্রামের সোহেল হাওলাদারের ছেলে।
এদিকে, ভালোবাসা আর শ্রদ্ধার এক ব্যতিক্রমী এ মুহুর্ত এলাকাজুড়ে আলোচনার জন্ম দেয়। হেলিকপ্টারটি সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রামের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে সেখানে উৎসুক মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সবার চোখ ছিল আকাশের দিকে। হেলিকপ্টারটি নামার সঙ্গে সঙ্গে একনজর দেখার জন্য মাঠে ভিড় করেন শত শত মানুষ। হেলিকপ্টারের দরজা খুলতেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সাবেতুন বেগমের দিকে। জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণের আনন্দ তখন স্পষ্ট তাঁর মুখে। পাশে ছিলেন নাতি আশিকুর রহমান সিয়াম।
অন্যদিকে, অষ্ট্রেলিয়া থেকে দেশে ফেরা নাতিকে আনতে পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন দাদী সাবেতুন বেগমও। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে হেলিকপ্টারে চরে দাদীকে সঙ্গে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাতি সিয়াম। আধ-ঘন্টা ব্যবধানে দুপুর ১২ টার দিকে গ্রামের বাড়ি সংলগ্ন বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে সম্মান জানানোর ইচ্ছা ছিল সিয়ামের বাবা-মায়ের। দেশে ফিরে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেন সিয়াম। দাদীর জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণকে স্মরণীয় করে তুলতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। উপস্থিত অনেকের ভাষ্য, এটি শুধু একটি ব্যতিক্রমী যাত্রা নয় বরং একজন নাতির পক্ষ থেকে তাঁর দাদীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনন্য প্রকাশ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত