শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদিখানে রেললাইনের পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৩৮ এ এম
সিরাজদিখানে রেললাইনের পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
 
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নিমতলা রেলক্রসিং ফ্লাইওভারের নিচ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিমতলা রেলক্রসিং ফ্লাইওভারের নিচে রেললাইনের পাশে এক ব্যক্তি মাথায় গুরুতর আঘাত নিয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন বলে খবর পায় সিরাজদিখান ফায়ার স্টেশন। পরে স্টেশনটির একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়ে থাকতে পারেন। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
 
এ বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা রেললাইনে চলাচলের সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা এবং রেললাইন পারাপারের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে রেললাইনের ওপর বসে থাকা বা হাঁটাচলা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)