মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ ● জেলা প্রশাসক উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক বেকারিকে জরিমানা

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:১০ এ এম
সিরাজদীখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক বেকারিকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার অপরাধে আল বারাকা বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


অভিযানে আল বারাকা বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি।


এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক আমজাদ ভূঁইয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম মিয়া এবং সিরাজদীখান থানা পুলিশের একটি দল।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন বা বিপণন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যপণ্য কেনার ক্ষেত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নির্ধারিত মূল্য যাচাই করার জন্যও তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)