মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জ জেলা পুলিশের অক্টোবর মাসের সার্বিক কার্যক্রম নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট সংস্থাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।