মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ ● জেলা প্রশাসক উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:০৩ এ এম
নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর


নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ শিশু আদালত ও মুন্সীগঞ্জ থানা আমলী আদালতে ভিন্ন ভিন্ন ভাবে শুনানী শেষে তাদের  জামিন আদেশ দেন বিচারক। পুলিশ জানায়, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে থানা এলাকায় তথা সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার ধলেশ্বরী নদীরপাড়ে নিষিদ্ধ সংগঠনের কতিপয় ব্যক্তি নিষিদ্ধ বিভিন্ন অপরাধ সংগঠনের পরিকল্পনা ও কু-মতলব করার চেষ্টা করে। এ অভিযোগে ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনকে আটক করে পুলিশ।

পুলিশের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর বিকাল ৫টার দিকে সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরে তাদের ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে শিশু আদালতে সোপর্দ করা হয়েছিল বাকি ৪ জনের শুনানী হয় মুন্সীগঞ্জ থানা আমলী আদালতে। জানাগেছে, আটক শিশু কিশোররা ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের হয়ে মিছিল করা চেষ্টা করছিল বলে একটি পক্ষের দাবীর প্রেক্ষিতে তাদের আটক করা হলেও পরবর্তীতে এ ধরনের কোন তথ্যের প্রমান না পাওয়ায় তাদের পুলিশ রির্পোট মূলে আদালতে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় আটকের পর হতেই থানা এলাকায় জড়ো হতে থাকে আটককৃত শিশু কিশোরদের পরিবার পরিজন। তাদের দাবী যে স্থান হতে ওই শিশু কিশোরদের আটক করা হয়েছে সেখানে তারা মিছিল করার জন্য নয় ঘুরতে গিয়েছিলো। পরে এ নিয়ে বিক্ষুদ্ধ অভিবাবকগন থানা এলাকায় প্রথমে জড়ো হলেও পরে ওই শিশু কিশোরদের কারাগারে প্রেরণ করায় শিশু কিশোরের কতিপয় অভিবাবকগন রবিবার দিনব্যাপী কারা ফটকের সামনে অবস্থান নেয়। পরে রাতেও কারা ফটকের সামনে আটক কিশোরদের মা পরিচয় রাতভর অবস্থান নেয় বেশ কিছু নারী।

সোমবার দুপুরে আটক শিশু কিশোরদের জেলার শিশু আদালতে শুনানী শেষে ওই আদালতের বিচারক জাহানারা ফেরদৌস ৩৩ শিশু কিশোরকে জামিন আদেশ দেন এবং বাকি আটক ৪ জন প্রাপ্ত বয়স্ক হওয়ায় মুন্সীগঞ্জ থানা আমলী আদালতের বিচারক আইরিন আক্তার প্রাপ্ত বয়স্ক ৪ জনের জামিন মঞ্জুন করেন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, নিষিদ্ধ সংগঠনের হয়ে অপরাধ সংগঠনের পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনের ভিন্ন ভিন্ন আদালতে আজ জামিন শুনানীর জন্য তারিখ ধার্য রাখা হয়েছিলো। ৩৩ জন কিশোরকে মুন্সীগঞ্জ শিশু আদালত হতে জামিন দেওয়া হয়েছে এবং অপর ৪ জনকে মুন্সীগঞ্জ থানা আমলী আদালত হতে জামিন দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)