মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ ● জেলা প্রশাসক উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:৩০ এ এম
শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও থেকে কাজলপুর হয়ে কুকুটিয়া পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে মাটি ও ইটের খোয়া বেরিয়ে এসেছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হওয়ায় রিকশা, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়, ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনকারী ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ভারী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না।

ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "সড়কটির অবস্থা এতটাই খারাপ যে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মনে হয় এই সড়কটির কপালই পোড়া।"

জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)