শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়িতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার

মোজাফফর হোসেন

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৪৩ এ এম
টঙ্গীবাড়িতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  রাতে
উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও ব্রিজ সংলগ্ন খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের কাসেম হাওলাদারের ছেলে মোঃ কাউছার হাওলাদার (২৬) এবং বগুড়া জেলার কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে মোঃ মামুন মন্ডল (২৬)। তারা দুজনই বর্তমানে সিরাজদিখান উপজেলার রাজদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
 
পুলিশ সূত্রে জানা যায় টঙ্গীবাড়ি থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বালিগাঁও ব্রিজ সংলগ্ন খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়।
 
পরে তাদেরকে তল্লাশি করে হালকা কমলা রঙের মোট ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
টঙ্গীবাড়ি অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন  এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের মুন্সীগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)