মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চাঁদনী মনি (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, ১৫ নভেম্বর সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার খোঁজ মিলছে না।
নিখোঁজ চাঁদনী মনি ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আজিজুল হকের তৃতীয় সন্তান। সে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ওই দিন সকাল ৯টার দিকে চাঁদনী প্রাইভেট পড়তে ভবেরচর বাজার এলাকায় যায়। তবে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে সন্ধান করেও চাঁদনীর কোনো হদিস না পাওয়ায় সেদিন রাতেই গজারিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
দুই দিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন চাঁদনীর মা। পরিবারটি চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা মেয়ের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান,ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। চাঁদনী মনিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
মতামত