সিরাজদীখানে শহীদ মস্তফা জামানের কবর জিয়ারত করলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদ মো. মস্তফা জামান সমুদ্রের কবর জিয়ারত করেছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে শহীদের পারিবারিক কবরস্থানে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 
কবর জিয়ারতে অংশ নেন শহীদ সমুদ্রের বাবা মনিরুজ্জামান তাজল কাল, উপজেলা এনসিপির সমন্বয় কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য আলী নেওয়াজ (উজ্জ্বল), জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ খান, কমিটির সদস্য সিয়াম আহমেদ, এনসিপির অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দ।
 
এ সময় বক্তারা শহীদ সমুদ্রের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেওয়া একজন সাহসী ছাত্র হিসেবে তাঁর নাম ইতিহাসে লেখা থাকবে।
 
জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটির সমন্বয়ক ও জেলা সদস্য আলী নেওয়াজ (উজ্জ্বল) বলেন,শহীদ মো. মস্তফা জামান সমুদ্র কেবল একজন ছাত্র ছিল না, সে ছিল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া একটি প্রতীক, একটি প্রেরণা। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহস দরকার হয়, তা তার বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্বতা নিয়ে সে দেখিয়ে গেছে। আমরা আজ তার কবর জিয়ারত করতে এসেছি কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়,আমরা এসেছি তাকে মনে রাখতে, তাকে হৃদয়ে ধারণ করতে।
 
সমুদ্র আমাদের চোখে এক বীর, যে জেনেও অন্যায়ের বিরুদ্ধে গেছে, যে জানতো তার দাঁড়িয়ে যাওয়াটাই ভবিষ্যতের ইতিহাস গড়বে। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন এই আত্মত্যাগকে মূল্য দেওয়া। বৈষম্যের বিরুদ্ধে চলমান সংগ্রামে সমুদ্রের আত্মত্যাগ যেন পথ হারিয়ে না ফেলে।
 
এই কবর, এই জমিন, এই মাটি আমাদের কাছে কেবল এক শহীদের দেহাবশেষ নয়,এটা একটা চেতনার উৎসস্থল। আমাদের মধ্যে কেউ যেন ভুলে না যাই, এক তরুণ তার জীবনের বিনিময়ে আমাদের মনে সাহস ও প্রতিবাদের আগুন জ্বেলে দিয়ে গেছে। এই আগুন নিভতে দেওয়া যাবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শহীদ মস্তফা জামানের কবর জিয়ারত করলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শহীদ মস্তফা জামানের কবর জিয়ারত করলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

featured Image
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদ মো. মস্তফা জামান সমুদ্রের কবর জিয়ারত করেছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে শহীদের পারিবারিক কবরস্থানে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 
কবর জিয়ারতে অংশ নেন শহীদ সমুদ্রের বাবা মনিরুজ্জামান তাজল কাল, উপজেলা এনসিপির সমন্বয় কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য আলী নেওয়াজ (উজ্জ্বল), জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ খান, কমিটির সদস্য সিয়াম আহমেদ, এনসিপির অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দ।
 
এ সময় বক্তারা শহীদ সমুদ্রের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেওয়া একজন সাহসী ছাত্র হিসেবে তাঁর নাম ইতিহাসে লেখা থাকবে।
 
জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটির সমন্বয়ক ও জেলা সদস্য আলী নেওয়াজ (উজ্জ্বল) বলেন,শহীদ মো. মস্তফা জামান সমুদ্র কেবল একজন ছাত্র ছিল না, সে ছিল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া একটি প্রতীক, একটি প্রেরণা। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহস দরকার হয়, তা তার বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্বতা নিয়ে সে দেখিয়ে গেছে। আমরা আজ তার কবর জিয়ারত করতে এসেছি কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়,আমরা এসেছি তাকে মনে রাখতে, তাকে হৃদয়ে ধারণ করতে।
 
সমুদ্র আমাদের চোখে এক বীর, যে জেনেও অন্যায়ের বিরুদ্ধে গেছে, যে জানতো তার দাঁড়িয়ে যাওয়াটাই ভবিষ্যতের ইতিহাস গড়বে। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন এই আত্মত্যাগকে মূল্য দেওয়া। বৈষম্যের বিরুদ্ধে চলমান সংগ্রামে সমুদ্রের আত্মত্যাগ যেন পথ হারিয়ে না ফেলে।
 
এই কবর, এই জমিন, এই মাটি আমাদের কাছে কেবল এক শহীদের দেহাবশেষ নয়,এটা একটা চেতনার উৎসস্থল। আমাদের মধ্যে কেউ যেন ভুলে না যাই, এক তরুণ তার জীবনের বিনিময়ে আমাদের মনে সাহস ও প্রতিবাদের আগুন জ্বেলে দিয়ে গেছে। এই আগুন নিভতে দেওয়া যাবে না।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত