আগেকার দিন হলে বলা হতো রাজার খায়েস। কিন্তু এখন রাজা দুর্লভ হলেও ধনকুবেরের তো আর অভাব নেই। আর সেরকম একজনের যদি কোনো খায়েস জাগে তাহলে ম্যাকাওয়ের ধনাঢ্য জুয়ারি স্টেনলি হোরের খায়েস হয়েছিল ডুরিয়ান (উঁৎরধহ) ফল খাওয়ার। আর তাই সঙ্গে সঙ্গে ম্যাকাও থেকে সিঙ্গাপুরে উড়ে গেল ব্যক্তিগত জেট বিমান। আর সে সিঙ্গাপুরে মালয়েশিয়া থেকে আনা ৮৮ টি ফল কিনে নিয়ে যান স্টেনলি হোরের জন্য। এমন শত গল্প রয়েছে রাজকীয় ফল ডুরিয়ানকে নিয়ে।
আপনি মালয়েশিয়া আসছেন আর ডুরিয়ান ফল খাননি এটি হতেই পারে না! সাধারণত যারা টুরিস্ট অর্থাৎ মালয়েশিয়ায় ঘুরতে আসেন তাঁরা এ ফলটির স্বাদ জানেন না এটা সম্ভব। মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান। এটি শুধু মালয়েশিয়া নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় ফল। এটিকে ফলের রাজা হিসাবেও অভিহিত করা হয়। এর বৈশিষ্ট্য হল এর বিশাল আকার, কাঁটাযুক্ত ত্বক এবং তীব্র গন্ধ। ডুরিয়ান ফল দেখতে অনেকটা কাঁঠালের মতো, তবে এর কাঁটাগুলো আকারে বড় এবং শক্ত হয়ে থাকে। ডুরিয়ানের গন্ধ নিয়ে বিতর্ক রয়েছে, কারো কাছে এটি খুব তীব্র এবং আকর্ষণীয়, আবার কারো কাছে এটি অপ্রীতিকর হতে পারে।
ডুরিয়ানের মাংস মিষ্টি এবং ক্রিমযুক্ত হয়ে থাকে, যা বিভিন্ন ধরণের মিষ্টি এবং সুস্বাদু খাবারে ব্যবহার করা হয়। এর স্বাদ সাধারণত মিষ্টি এবং কিছু ক্ষেত্রে সামান্য তেঁতো হতে পারে। ডুরিয়ানে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি হজমক্ষমতা বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এটি মানসিক চাপ কমাতে এবং শক্তি বাড়াতেও সাহায্য করে। ফলটি সাধারণত কাঁচা খাওয়া হয়, তবে এটি বিভিন্ন মিষ্টি, ডেজার্ট, এবং পানীয় তৈরিতেও ব্যবহৃত হয়।
ডুরিয়ান ফলটি ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় এবং ফিলিপাইনে এ ফল বেশি জন্মে। এছাড়া শ্রীলংকা, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, চিন, সিঙ্গাপুর, অস্ট্রালিয়ায় ডুরিয়ান পাওয়া যায়। তবে যেসব দেশ আন্তর্জাতিক বাজারে ডুরিয়ান বাজারজাত করে তার মধ্যে অন্যতম থাইল্যান্ড। বিংশ শতাব্দী থেকে বাণিজ্যিকভাবে ডুরিয়ানের উৎপাদন শুরু হয় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়।
মালয়েশিয়া প্রবাসী লিটন তালুকদার জানান, দীর্ঘ এক যুগ যাবত তিনি মালয়েশিয়া আছেন। এ ডুরিয়ান ফলটি সব সময় খেয়ে থাকেন। প্রথমাবস্থা গন্ধের কারণে কম খেলেও এক পর্যায়ে গন্ধ সহ্য হয়ে যায়। ফলটি অনেক পুষ্টিকর ও সুস্বাদু। তিনি আরও জানান, আমি যেখানে চাকুরী করি, সে ভবনের পাশেই ৫-৭ টি ডুরিয়ান ফল গাছ রয়েছে। প্রায় ওখান থেকে আমরা তরতাজা ফল নিয়ে আসি। ফলে স্বাভাবিক প্রবাসীদের থেকে তাদের ফলটি বেশিই খাওয়া হয়ে থাকে।
অপর আরেক প্রবাসী মো. শাহীন জানান, ফলটির চাহিদা প্রচুর। দামও তুলনামূলক একটু বেশি। এ ফল খেয়ে সবাই হজম করতে পারে না। যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু তবে গন্ধটা সহ্য করতে হবে। প্রথম প্রথম অনেকের ভালো লাগে না।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫

মতামত