সনদ পেলেন ১ হাজার ৭৫৪ জন গ্রাজুয়েট
মেধাবীাদাূাূ শিক্ষার্থীদের দেওয়া হয় স্বর্ণপদক ও সম্মাননা
জাঁকজমক ও মর্যাদাপূর্ণ আয়োজনে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ একাডেমীক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক ও সম্মাননা।
অন্যদিকে প্রথম সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে গ্রাজুয়েট ও স্বজনদের উপস্থিতিতে দিনভর মিলনমেলা মেলা পরিনত হয় পুরো ক্যাম্পাস। উৎসবমুখর আমেজে মেতে উঠেছিল গ্রাজুয়েটরা।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান এবং ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, ৫৪ বছরে সফলতা ব্যর্থতা আছে। স্টুডেন্ট পলিটিক্সের নামে দুর্বৃত্তায়ন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। ইউনিভার্সিতে পড়তে আসা ছাত্রের কফিনে ভরা লাশ আর দেখতে চাই না। আসুন আমরা বদলে যায়। একটা সৎ নৈতিকতা নির্ভর সমাজ গড়ে তুলতে হবে। গ্রাজুয়েটদের জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ধর্ম উপদেষ্টা শিক্ষার্থীদের জন্য রিসার্স সেন্টার গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রথম সমাবর্তন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জনকেই উদযাপনই নয় করছে না; বরং দক্ষ মানবসম্পদ গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরিতে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্ব নতুন করে তুলে ধরছে।
মতামত