ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল দাবিতে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও মুন্সিগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। মানববন্ধনে বক্তারা ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেলের দাবি জানিয়েছেন।
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, প্রকৌশলী জাকিউর রহমান, মুন্সীগঞ্জ বিক্রমপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি রহিমা ইসলাম, বায়তুল মোকাররম ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন গাজী, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মোঃ কামাল হোসেন, লেখক গবেষক ও শিক্ষাবিদ ডক্টর সাইদুল ইসলাম অপু, প্রফেসর কামরুল ইসলাম, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, এড. মাসুদ, বিশিষ্ট সমাজ কর্মী দেলোয়ার হোসেন, লিখন, পলাশ, জাকির হোসেন, ভুইয়া রবিন, কামরুল, আনিস, যুবায়ের, প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী আরফিন, আতিকুর রহমানসহ মুন্সীগঞ্জের শতাধিক সচেতন নাগরিক
মতামত