আপডেট : রোববার, ১৭ আগস্ট ২০২৫

তিন হাজার ১২৪ কোটি টাকায় মুন্সীগঞ্জে হবে “ভ্যাকসিন প্লান্ট'

গোপালগঞ্জের স্থলে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিসিকের অধিগ্রহন করা ৪০ একর জমির উপর নির্মিত হবে “ভ্যাকসিন প্লান্ট প্রকল্প। সেখানে ওষুধের পাশাপাশি তৈরী হবে অ্যান্টিভেনম। প্রকল্পটি গোপালগঞ্জে বাস্তবায়নের কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী এলাকার বিসিক কেমিক্যাল শিল্পপার্কের ভ্যাকসিন প্লাট প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে জমি রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।
 
প্রকল্প এলাকা পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, গোপালগঞ্জে ভ্যাকসিন প্লান্ট এর সিদ্ধান্ত একদম একপাশে হয়ে গেছে। ভ্যাকসিনটি যখন তৈরি হবে তখন এটা ফ্রিজিং করে সারা বাংলাদেশে পাঠাতে হবে। সেজন্য এমন একটা জায়গা দরকার  যেখান থেকে সহজ যাতায়াত ব্যবস্থায় ভ্যাকসিন পাঠাতে পারবে সরকার। সেক্ষেত্রে গোপালগঞ্জ আমাদের জন্য উপযুক্ত স্থান নয়।
এছাড়া যেসব বিশেষজ্ঞ ও টেকনোলজিস্ট লাগবে তাদের সবসময় গোপালগঞ্জে নিয়ে যাওয়াও সম্ভব হবে না। 
 
উপদেষ্টা বলেন, এসব বিষয়গুলো বিবেচনা করেই এই প্রকল্প মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাস্তবায়ন করার চেষ্টা করছি। ইতিমধ্যে সিরাজদীখানের অধিগ্রহণকৃত ৪০ একর জমি বিসিকের কাছ থেকে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী ভ্যাকসিন প্ল্যান্ট প্রকল্প এখানেই করা হবে। যাতে আমাদের সব ঔষধ তৈরি করতে পারি এবং ভ্যাকসিন তৈরি করতে পারি।  
 
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, একই সাথে আমরা চিন্তা করছি-অ্যান্টিভেনম যেটা হয়, যা আমাদের পাশের দেশগুলো থেকে আনতে হয়। অনেক সময় সাপের ভ্যারাইটি একরকম না, কোন কোন সময় সাপের কারণে যে ভ্যাকসিন দেওয়া হয় তা কখনো কাজ করে, কখনো করে না। কাজেই আমরা এখন চেষ্টা করছি- আমাদের যেহেতু অনেক সাপ আছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সাপের বিষ এনে এখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এন্টিভেনম তৈরি করা হবে। দেশের সাপ দিয়ে দেশেই ভ্যাকসিন-অ্যান্টিভেনম তৈরি হবে।
 
ভ্যাকসিন প্লান্ট নির্মাণের সময় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটা সিস্টেমের ব্যাপার। বর্তমানে হাসপাতালগুলোতে দেশের মধ্যে উৎপাদিত প্রায় ৭০ শতাংশ ঔষধ সরবরাহ করা হচ্ছে। কোয়ালিটিতে দেশের বাইরের তুলনায় এটি কোন অংশেই কম না। এটাকে ১০০ শতাংশে উন্নতি করতে হলে আরও কিছু মেশিনারিজ আনতে হবে। মেশিনারিজ গুলো সরকার চেষ্টা করবে যত দ্রুত আনা যায়। সবকিছু মিলিয়ে এগুলো আনতে প্রায় ৬ মাসের মত লেগে যাবে।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সামাদ মৃধা, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমুখ।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইডিসিলের গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট স্থানান্তর করে এখানে আনা হবে। এজন্য ৪০ একর জায়গার সংস্থান করা হয়েছে। এসময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন এন্টি ভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশনা প্রদান করেন। এটি সামগ্রিক বিবেচনায় লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
 
পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, তিন হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে ভ্যাকসিন প্লান্টটি নির্মাণ করা হচ্ছে। এই প্লান্টে ১৫ ধরনের টিকা উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের ও ২০২৯ সালে আরও নয় ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩০ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তিন হাজার ১২৪ কোটি টাকায় মুন্সীগঞ্জে হবে “ভ্যাকসিন প্লান্ট'
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তিন হাজার ১২৪ কোটি টাকায় মুন্সীগঞ্জে হবে “ভ্যাকসিন প্লান্ট'

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত