বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, দেশের সাংবাদিকরা বর্তমানে এক চরম দুর্বিষহ ও কঠিন সময় অতিক্রম করছেন। ফ্যাসিস্ট শাসনামলের অবসানের পর সাংবাদিকদের জীবনে একটি শুভ সূচনা ঘটবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্য জনক ভাবে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, নিয়মিত পারিশ্রমিক প্রদান এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে আজও কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি।
গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দিনব্যাপী জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুর রহমান শাহিন আরও বলেন, যেসব পত্রিকা ও মিডিয়া হাউজ থেকে অতীতে ফ্যাসিস্টদের স্বার্থে প্রতারণা ও অপতৎপরতা চালানো হতো, সেসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা আশা করেছিলেন নতুন সময়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। তারা ভেবেছিলেন, দায়িত্বশীল অবস্থানে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা, নিয়মিত বেতন-ভাতা প্রদান ও ওয়েজবোর্ড বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। কিন্তু বাস্তবতা হলো, প্রায় দেড় বছর অতিবাহিত হলেও সাংবাদিকদের অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বরং আগের তুলনায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখতে হলে আগে সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে দেশের গণমাধ্যম আরও গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন দেশবরেন্য সাংবাদিক, লেখক, কলামিষ্ট ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহামাদ আলতাফ হোসেনে সহধর্মিণী বর্তমান সভাপতি মোছাঃ আছিয়া আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ আলমগীর গনি, সার্বিক সহযোগিতায় ছিলেন নীতিনির্ধারক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ জামাল হোসেন, সদস্য সচিব আবুল বাশার মজুমদার।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন নীতিনির্ধারক পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মোঃ মনজুর হোসেন, কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, সহ-সভাপতি মোঃ শাজাহান হাওলাদার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, কক্সবাজার জেলার সভাপতি মোঃ ওসমান হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা'র সহকারী মহাসচিব-মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন জুয়েল
সহ বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ।
মতামত