এক সময় বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের রামপালের কলার দেশ-বিদেশে প্রচুর খ্যাতি ছিল। দেশের চাহিদা মিটিয়ে রামপালের ওই কলা যেতো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকায়। সেই কলা খেতে এতই সুস্বাধু ছিল যে, একবার খেলে মুখে লেগে থাকতো অনেকটা সময় ধরে। রামপাল সারা বিশ্ব জুড়ে পরিচিত হয়ে উঠে ওই মাটিতে জন্মানো কলার কারনেই। রামপালের সাগর কলা মুন্সীগঞ্জের একটি ঐতিহ্যের নাম।
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে এই কলার চাষ বেশী হতো। অতি সুস্বাদু ও ঘ্রামযুক্ত কলা জেলাই নয়, সারাদেশের ভোজনবিলাসীদের মনও জয় করেছে। বিদেশী পর্যটকদের মনও জয় করে রামপালে কলার স্বাদ গ্রহন করেছে, বিমুগ্ধ মনে এই কলার কথা মনে রেখেছে বিদেশীরা। এক সময় জেলার রামপালে প্রায় ৯০ ভাগ কৃষক কলা চাষে জড়িত ছিল। এর প্রভাব ছড়িয়ে পড়েছিল আশেপাশের ইউনিয়ন ও গ্রামগুলোতে। এক চিলতে ফাঁকা জায়গা পেলেই কলা চাষীরা সেটাকে কাজে লাগাতো ওই কলা চাষ করে। খাওয়ার মধ্যে বেশ মজাদার ছিল রামপালের কলা। এর ভেতরে এক অপূর্ব তার সুঘ্রান পাওয়া যেতো। যা মানুষের আহারের তৃপ্তি মেটাতো। তবে কালের আবর্তে সেই কলা এখন বিলিন গেছে। এখন আর কেউ কলা চাষ করে না। বাড়ির আঙ্গিনা, মাঠ কিংবা প্রান্তরে কলা বাগানের সবুজাভ ছাতার মতো রামপালে মিলবে না আর কলা বাগান।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগেও জেলায় ৫৭৫ দশমিক ৯৫ একর জমিতে কলা চাষ হতো। কলা চাষের জমিতে অধিক লাভজনক ফসল বুনতে শুরু করায় রামপালের কলা চাষ বিলীন হওয়ার পথে। সদর উপজেলার রামপাল ইউনিয়নের রগুরামপুর এলাকার মো. আউয়াল বেপারী জানান, তার পরিবারের সবাই এক সময় কলা চাষ করতেন। তাদের পরিবারের ৫-৬ ঘরের লোকজন সকলেই ওই কলা চাষে আনন্দ খুঁজে পেতেন। অসাধারন লাগতো কলা চাষের ধরনও। বাড়ির আশপাশেরও কলা বুনতেন পরিবারের সদস্যরা। সেই সময়ে বেশ লাভজনকও ছিল কলা আবাদে। ফলাতেন বিভিন্ন জাতের কলা। এর মধ্যে ছিল সবরি কলা, কবরি কলা, সাগর কলা, চাপা কলা ও আনাজি কলা। তাদের চাষযোগ্য সবটুকু জমিতেই কলা চাষ হতো। কিন্তু ছিচকে চোরের উপদ্রুপ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবসহ একাধিক কারনে একটা সময়ে এসে তাদের কলা চাষের আয়োজেন ভাটা পড়ে। এক পর্যায়ে তাদের কলা চাষ বন্ধ হয়ে পড়ে। এখন সেখানে চাষ করা হচ্ছে নানা প্রজাতির সবজি। কালের আবর্তে যেখানে কলা চাষ করা হতো সেখানে আজ মৌসুমী ফসলের চাষ হচ্ছে।
রামপাল বাজারের ব্যবসায়ী রমিজউদ্দিন শেখ ও মো. আমজাদ জানান, তারাও এক সময় কলা চাষী ছিলেন। তাদের কলা মুন্সীগঞ্জসহ লঞ্চ ও ট্রলার যোগে রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রির জন্য পাইকার ও খুচরা বিক্রেতারা নিয়ে যেতেন। এখন তাদের জমিতে মৌসুমী সবজির চাষ হয়। বর্তমানে কলার বাগান হারিয়ে দখল করে আছে পানের বরজ। তবে ঐতিহ্য যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে পানের বরজের আশেপাশে ৩-৪টি কলা গাছ লাগিয়ে থাকে বলে জানান তিনি।
কলা চাষে আগ্রহ কমে আসার কারণ জানতে চাইলে তারা বলেন, নানারকম রোগ বালাই এবং চোরের উপদ্রবও বেড়ে গেছে। রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। এমন একাধিক কারনে জেলার ঐতিহ্যবাহী রামপালের কলা এখন বিলুপ্তির পথে। তবে কালের বির্বতনে কলা চাষ হারিয়ে গেলেও এখনও ৪ থেকে ৫ জন চাষী এই কলা চাষ ধরে রেখেছে। জেলার টঙ্গীবাড়ি উপজেলার আব্দুলাপুরের কুমারপাড়ার কলা চাষী আলাউদ্দিন মোল্লা জানান, বর্তমানে রামপালের কলা চাষের ঐহিত্য হারিয়ে গেলেও
তিনি হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে চান। তিনি মনে করেন, ইতিহাস কখনো মুছে যায় না। তাই তার বিশ্বাস কলা চাষ অব্যাহত রেখে রামপালের কলার সুনাম ধরে রাখা। তার দেখাদেখি আরো অনেক চাষী আবারও ফিরে আসবে কলা চাষে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

মতামত