আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার
মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। তাঁর বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৭২ সালে লৌহজং থানার মেদিনীমণ্ডল ইউনিয়নের কাজীর পাগলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক (সম্মান) সম্পূর্ণ করেন।
 
কর্মজীবন :
ইমদাদুল হক মিলন লেখক হিসেবে এপার-ওপার দুই বাংলায়ই তুমুল জনপ্রিয়। দুই বাংলায়ই তার 'নূরজাহান' উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠের সম্পাদক হিসেবে কর্মরত আছেন। 
 
সাহিত্যকীর্তি :
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুই শতাধিক। 
অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ, সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই।
 
নাটক :
তার লেখা দেড়শতাধিক নাটকের মধ্যে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, রূপনগর, যুবরাজ, কোথায় সেজন, আলতা, একজনা, নীলু, তোমাকেই, ছোছা কদম, আঁচল, খুঁজে বেড়াই তারে, কোন গ্রামের মেয়ে, মেয়েটি এখন কোথায় যাবে, বিপুল দর্শকপ্রিয়তা পায়।
 
পুরস্কার ও স্বীকৃতি :
১৯৮৬: বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার, ১৯৮৭: ইকো সাহিত্য পুরস্কার, ১৯৯২: হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, ১৯৯২ : বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯৩: পূরবী পদক, ১৯৯৪: বিজয় পদক, ১৯৯৫: মনু থিয়েটার পদক, ১৯৯৫: যায়যায়দিন পত্রিকা পুরস্কার, ১৯৯৬: ঢাকা যুব ফাউণ্ডেশন পদক, ২০০২: বাচসাস পুরস্কার, ২০০৪ : জিয়া শিশু একাডেমী কমল পদক, এস এম সুলতান পদক, জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক।এছাড়াও, কথাসাহিত্যে অনবদ্য অবদান রাখায় 'চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক' লাভ করেন। ২০০৬ সালে জাপান ফাউন্ডেশন আয়োজিত 'তাকেশি কায়েকো মেমোরিয়াল এশিয়ান রাইটারস লেকচার সিরিজে' বাংলাভাষার একমাত্র লেখক হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। জাপানের চারটি ইন্টারন্যাশনাল সেন্টারে তিনি বাংলাদেশের সাহিত্য এবং তার নিজের লেখা নিয়ে বক্তৃতা করেন। এশিয়ার লেখকদের জন্য এ এক বিরল সম্মান। 
তাছাড়া তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আইআইপিএম-সুরমা চৌধুরী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ছেন। 
 
তথ্যসূত্র :মুক্ত বিশ্বকোষ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
 
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার
মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। তাঁর বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৭২ সালে লৌহজং থানার মেদিনীমণ্ডল ইউনিয়নের কাজীর পাগলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক (সম্মান) সম্পূর্ণ করেন।
 
কর্মজীবন :
ইমদাদুল হক মিলন লেখক হিসেবে এপার-ওপার দুই বাংলায়ই তুমুল জনপ্রিয়। দুই বাংলায়ই তার 'নূরজাহান' উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠের সম্পাদক হিসেবে কর্মরত আছেন। 
 
সাহিত্যকীর্তি :
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুই শতাধিক। 
অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ, সবুজপাতা, জীবনপুর প্রভৃতি তার বিখ্যাত বই।
 
নাটক :
তার লেখা দেড়শতাধিক নাটকের মধ্যে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, রূপনগর, যুবরাজ, কোথায় সেজন, আলতা, একজনা, নীলু, তোমাকেই, ছোছা কদম, আঁচল, খুঁজে বেড়াই তারে, কোন গ্রামের মেয়ে, মেয়েটি এখন কোথায় যাবে, বিপুল দর্শকপ্রিয়তা পায়।
 
পুরস্কার ও স্বীকৃতি :
১৯৮৬: বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার, ১৯৮৭: ইকো সাহিত্য পুরস্কার, ১৯৯২: হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, ১৯৯২ : বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯৩: পূরবী পদক, ১৯৯৪: বিজয় পদক, ১৯৯৫: মনু থিয়েটার পদক, ১৯৯৫: যায়যায়দিন পত্রিকা পুরস্কার, ১৯৯৬: ঢাকা যুব ফাউণ্ডেশন পদক, ২০০২: বাচসাস পুরস্কার, ২০০৪ : জিয়া শিশু একাডেমী কমল পদক, এস এম সুলতান পদক, জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক।এছাড়াও, কথাসাহিত্যে অনবদ্য অবদান রাখায় 'চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক' লাভ করেন। ২০০৬ সালে জাপান ফাউন্ডেশন আয়োজিত 'তাকেশি কায়েকো মেমোরিয়াল এশিয়ান রাইটারস লেকচার সিরিজে' বাংলাভাষার একমাত্র লেখক হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। জাপানের চারটি ইন্টারন্যাশনাল সেন্টারে তিনি বাংলাদেশের সাহিত্য এবং তার নিজের লেখা নিয়ে বক্তৃতা করেন। এশিয়ার লেখকদের জন্য এ এক বিরল সম্মান। 
তাছাড়া তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আইআইপিএম-সুরমা চৌধুরী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ছেন। 
 
তথ্যসূত্র :মুক্ত বিশ্বকোষ

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত