আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম

রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম (১১ সেপ্টেম্বর ১৯৪১ - ১৪ জুলাই ২০২০) ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। তিনি ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিক্রমপুর মুন্সীগঞ্জের শ্রীনগরে জন্ম গ্রহণ করেন। তিনি ৫ জুন ১৯৯১ থেকে ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
জীবনী: মোহাইমিনুল ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিক্রমপুর অর্থাৎ মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং পেশাগত জীবনে বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিন্টেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি নৌবাহিনী সদর দপ্তরের কয়েকটি পরিদপ্তরের পরিচালক ও পরে সহকারী নৌ-প্রধান ছিলেন। তিনি ৫ জুন ১৯৯১ থেকে ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
মোহাইমিনুল ২০২০ সালের ১৪ জুলাই মঙ্গলবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপূর্বে ১ জুলাই থেকে তিনি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
 
সম্মাননা: মোহাইমিনুল থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।
 
মৃত্যু: মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম ১৪ জুলাই ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং কিডনি জটিলতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তথ্যসূত্র: উইকিপিডিয়া 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image
রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম (১১ সেপ্টেম্বর ১৯৪১ - ১৪ জুলাই ২০২০) ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। তিনি ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিক্রমপুর মুন্সীগঞ্জের শ্রীনগরে জন্ম গ্রহণ করেন। তিনি ৫ জুন ১৯৯১ থেকে ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
জীবনী: মোহাইমিনুল ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিক্রমপুর অর্থাৎ মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং পেশাগত জীবনে বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিন্টেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি নৌবাহিনী সদর দপ্তরের কয়েকটি পরিদপ্তরের পরিচালক ও পরে সহকারী নৌ-প্রধান ছিলেন। তিনি ৫ জুন ১৯৯১ থেকে ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
মোহাইমিনুল ২০২০ সালের ১৪ জুলাই মঙ্গলবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপূর্বে ১ জুলাই থেকে তিনি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
 
সম্মাননা: মোহাইমিনুল থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।
 
মৃত্যু: মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম ১৪ জুলাই ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং কিডনি জটিলতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তথ্যসূত্র: উইকিপিডিয়া 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত