আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচনী মিছিলে শিশু : আইন আছে, প্রয়োগ নেই

মুন্সীগঞ্জ সদর আসনে নির্বাচনী তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রচারণায় শিশুদের ব্যবহার নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিভিন্ন লিফলেট বিতরণ, মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ ও প্রতীক বহনের কাজে শিশুদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মিছিলে অংশ গ্রহনের ফলে নির্বাচনী সংহিতায় কবলে পড়ে প্রাননাশের হুমকিসহ নানা দূর্ঘটনার সম্ভবনা বেড়ে যাচ্ছে।
যা শিশু অধিকার ও আইন লঙ্ঘনের শামিল। শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। অথচ মুন্সীগঞ্জে নির্বাচনী মিছিলে শিশুদের সামনের সারিতে রাখা, স্লোগান দেওয়ানো ও মাইকিংয়ে নিয়োজিত করার মতো ঘটনা ঘটছে। এটি শিশুদের শারীরিক নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য চরম হুমকিস্বরূপ। এসব কর্মকাণ্ড বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা জারি করা জরুরি।
বাংলাদেশের শিশু আইন অনুযায়ী কোনোভাবেই শিশুদের রাজনৈতিক বা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা বৈধ নয়। তবুও মাঠপর্যায়ে এসব আইন কার্যকর করতে প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না।
স্থানীয়দের তথ্য সুত্র ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আইন ভঙ্গ করে নির্বাচনী মিছিলে ও প্রচারণায় শিশুদের ব্যবহার করা হচ্ছে। মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন ও জামায়াত নেতৃত্বাধীন জোট প্রার্থী নুর হোসেন নুরানী তিনজন তাদের নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করছেন। এতে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক শৈশব ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুদের অবস্থান করতে দেখা গেছে। যা তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
গত কয়েক দিনের প্রচারণা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড়ে ও সদর উপজেলার গজারিয়ায় নির্বাচনী সংহিতা হয়েছে। এভাবে নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার করলে, নির্বাচনী সংহিতা’য় পড়ে শিশুরা মারাত্মক দূর্ঘটনার কবলে পড়তে পারে। তাছাড়াও শিশুদের মনে সহিংস সংঘর্ষ বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার আইনত নিষিদ্ধ এবং একটি গুরুতর অপরাধ। বাংলাদেশ শিশু আইন ২০১৩ অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করলে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। নির্বাচনী মিছিল বা প্রচারে শিশুদের ব্যবহার বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নির্দেশনা রয়েছে।
নির্বাচন কমিশন ও হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে কোনো ধরনের নির্বাচনী কাজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে বাধ্য থাকতে হবে। ইউনিসেফ এবং অন্যান্য সংস্থাসমূহ বারবার শিশুদের রাজনৈতিক ও নির্বাচনি প্রচারে ব্যবহার না করার দাবি জানিয়ে আসছে।
অভিভাবক ও সচেতন নাগরিকরা বলছেন, শিশুদের রাজনীতির বাইরে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এই অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।
একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে শিশুদের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শৈশব সুরক্ষা ও শিশু অধিকার রক্ষা করা রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সমাজের সকল স্তরের মানুষের যৌথ দায়িত্ব।
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান বলেন, শিশুদের এমন কাজে ব্যবহার করা ঠিক না। নির্বাচনী প্রচার থেকে শিশুদের দূরে রাখাই ভালো। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী জানান, গতকাল দেখলাম ১০-১২ বছরের কিছু শিশুকে নিয়ে মিছিল করা হচ্ছে। এমন কাজে শিশুদের ব্যবহার করা আইনয়ত দন্ডনীয় অপরাধ।
এ বিষয়ে সহকারী রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, আপনার মাধ্যমে আমরা বিষয়টি অবগত হলাম। বিষয়টি নিয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো। উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন কর্তৃপক্ষের মাধ্যমে যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুশীল সমাজের প্রত্যাশা নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার না করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে নির্বাচনী মিছিলে শিশু : আইন আছে, প্রয়োগ নেই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচনী মিছিলে শিশু : আইন আছে, প্রয়োগ নেই

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত